সংবাদ

বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ০৩:৩১ পিএম

বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কিছুদিন ধরে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না।’

রোববার (৯ আগস্ট) কক্সবাজারের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত বলে মানুষের পাশে থাকা সরকারের দায়িত্ব। আর চলতি বছর ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।’

নারীদের স্বাবলম্বী করতে ও তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা বর্তমান সরকারের দায়িত্ব বলেও জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘সমুদ্রের মালিক জনগণ, সমুদ্রকে ব্যবহার করে মানুষের জীবনমান উন্নয়নের জন্য কীভাবে কাজে লাগানো যায়-সরকার তা নিয়ে কাজ করছে।’

তিনি বলেন, ‘দেশের উন্নতির জন্য শান্তি-শৃঙ্খলা থাকতে হবে, কোনো বিশৃঙ্খলা করা চলবে না।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশের মানুষের কর্মসংস্থানের পূর্বশর্ত দেশে শান্তি-শৃঙ্খলা। বাজারে গণ্ডগোল হলে দোকানপাট বন্ধ হয়ে যায়। বিনিয়োগকারীরা চাইবে, সঠিকভাবে বন্দর থেকে যেন কাঁচামাল আসতে পারে। তাই আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যারা শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। দেশের আইন-শৃঙ্খলা ঠিক রাখতে হবে। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায়, তাহলে ক্ষতিগ্রস্ত হবে জনগণ।’

তারেক রহমান বলেন, ‘বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণের সমর্থন থাকলে আমাদের পরিকল্পনা বাস্তবায়নে সক্ষম হবো ইনশাআল্লাহ।’

সমাবেশে বক্তব্য দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য দেন মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কিছুদিন ধরে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না।’

রোববার (৯ আগস্ট) কক্সবাজারের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত বলে মানুষের পাশে থাকা সরকারের দায়িত্ব। আর চলতি বছর ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।’

নারীদের স্বাবলম্বী করতে ও তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা বর্তমান সরকারের দায়িত্ব বলেও জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘সমুদ্রের মালিক জনগণ, সমুদ্রকে ব্যবহার করে মানুষের জীবনমান উন্নয়নের জন্য কীভাবে কাজে লাগানো যায়-সরকার তা নিয়ে কাজ করছে।’

তিনি বলেন, ‘দেশের উন্নতির জন্য শান্তি-শৃঙ্খলা থাকতে হবে, কোনো বিশৃঙ্খলা করা চলবে না।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশের মানুষের কর্মসংস্থানের পূর্বশর্ত দেশে শান্তি-শৃঙ্খলা। বাজারে গণ্ডগোল হলে দোকানপাট বন্ধ হয়ে যায়। বিনিয়োগকারীরা চাইবে, সঠিকভাবে বন্দর থেকে যেন কাঁচামাল আসতে পারে। তাই আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যারা শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। দেশের আইন-শৃঙ্খলা ঠিক রাখতে হবে। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায়, তাহলে ক্ষতিগ্রস্ত হবে জনগণ।’

তারেক রহমান বলেন, ‘বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণের সমর্থন থাকলে আমাদের পরিকল্পনা বাস্তবায়নে সক্ষম হবো ইনশাআল্লাহ।’

সমাবেশে বক্তব্য দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য দেন মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত