সংবাদ

বিশ্ব আদিবাসী দিবস পালিত হচ্ছে টাঙ্গাইলের মধুপুরে

হাবিবুর রহমান, মধুপুর( টাঙ্গাইল)
হাবিবুর রহমান, মধুপুর( টাঙ্গাইল)
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ০৩:১৩ পিএম

বিশ্ব আদিবাসী দিবস পালিত হচ্ছে টাঙ্গাইলের মধুপুরে
ছবি : সংবাদ

'আদিবাসীদের অধিকার, মর্যাদা ও টেকসই উন্নয়ন' প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের মধুপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন করেছে লালমাটির গড় এলাকার গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠী।

রোববার (৯ আগস্ট)  সকালে ভুটিয়া উচ্চবিদ্যালয়ে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, কারিতাস, আচিক মিচিক সোসাইটিসহ ১৭টি সংগঠনের যৌথ আয়োজনে দিবসটির উদ্বোধন করেন এসিডিএফের সভাপতি অজয় এ মৃ। সকাল ১০টায় পায়রা উড়িয়ে উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে দোখলা চত্বর প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়।

পরে বৈচিত্র্যময় পোশাকে গারো আদি ঐতিহ্যের নৃত্য ও মান্দি গানে জমে ওঠে সাংস্কৃতিক পর্ব। বিভিন্ন গ্রামের দলভিত্তিক প্রতিযোগিতায় ফুটে ওঠে মনোমুগ্ধকর চিত্র।

আলোচনা সভায় জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ ক্ষুদ্র জনগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মৃগেন হাগিদক। প্রধান আলোচক ছিলেন আদিবাসী লেখক ও গবেষক থিওফিল নকরেক। এ ছাড়া বক্তব্য দেন মধুপুর উপজেলা বিএনপির সহসভাপতি এম রতন হায়দার, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জনযাত্রা, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন, টিডব্লিউএর চেয়ারম্যান রঞ্জিত নকরেক, আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা ম্রংসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন মার্জিনা চিসিম ও নির্জন সিমসাং।

অনুষ্ঠানে মধুপুর গড় এলাকার বিভিন্ন গ্রামের নারী-পুরুষ-শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা সমতল এলাকার আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, সাংবিধানিক স্বীকৃতি এবং পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানান। তারা বলেন, মধুপুরসহ সমতল এলাকার গারো, কোচসহ আদিবাসীদের ভূমি সমস্যা দীর্ঘদিনের, যা দ্রুত নিরসন হওয়া প্রয়োজন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

বিশ্ব আদিবাসী দিবস পালিত হচ্ছে টাঙ্গাইলের মধুপুরে

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত