স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) উদ্যোগে ভৈরব পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) সকাল ১১টায় ভৈরব পৌরসভার সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
সভায় ভৈরব পৌরসভার সার্বিক উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজি মো. শাহীন, সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান, পৌর নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মোহাম্মদ জাহিদুল হক জাবেদ, ভৈরব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেলুর রহমান এবং ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিনসহ অনেকে। এ ছাড়া সভায় সংশ্লিষ্ট প্রকল্পের প্রতিনিধি, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং পৌরসভার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা বলেন, ভৈরব পৌরসভাকে আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে কার্যকর ও দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা প্রণয়ন জরুরি। জনসংখ্যা বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা, সড়ক ও নর্দমা অবকাঠামো, জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সেবার বিষয়গুলো বিবেচনায় নিয়ে বাস্তবভিত্তিক পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেন তারা।
বক্তারা আরও বলেন, শুধু মহাপরিকল্পনা প্রণয়ন করলেই হবে না, এর যথাযথ বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট সব পক্ষের মতামত ও পরামর্শের ভিত্তিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করা হলে ভৈরব পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন আরও টেকসই ও জনবান্ধব হবে।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন