সংবাদ

সাড়ে তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ০৩:০৯ পিএম

সাড়ে তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে
ছবি : সংবাদ

গাজীপুর মহানগরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। চার দফা দাবিতে করা এই অবরোধ প্রায় সাড়ে তিন ঘণ্টা পর রোববার (৯ আগস্ট) দুপুরে প্রত্যাহার করা হয়। এরপর যান চলাচল শুরু হলেও মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট) রাতে টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় নিহত হন তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ইয়াসিন। এই ঘটনার প্রতিবাদে ও ঘটনাস্থলে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে রোববার সকাল ১১টায় ওই মাদ্রাসার শত শত শিক্ষার্থী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

তামীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা এশিয়া পাম্প ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের উত্থাপিত দাবির মধ্যে রয়েছে—দ্রুত ফুটওভার ব্রিজ স্থাপন, পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করা এবং কার্যকর স্থায়ী সমাধান।

দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। মহাসড়কের পাশাপাশি এর আশপাশের শাখা সড়কেও যানবাহনের চাপ ছড়িয়ে পড়ে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক ও সমস্যা সমাধানের আশ্বাসে দুপুর ২টা ৩৫ মিনিটে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। বর্তমানে সড়কে পুলিশ কাজ করছে এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

সাড়ে তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

গাজীপুর মহানগরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। চার দফা দাবিতে করা এই অবরোধ প্রায় সাড়ে তিন ঘণ্টা পর রোববার (৯ আগস্ট) দুপুরে প্রত্যাহার করা হয়। এরপর যান চলাচল শুরু হলেও মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট) রাতে টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় নিহত হন তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ইয়াসিন। এই ঘটনার প্রতিবাদে ও ঘটনাস্থলে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে রোববার সকাল ১১টায় ওই মাদ্রাসার শত শত শিক্ষার্থী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

তামীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা এশিয়া পাম্প ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের উত্থাপিত দাবির মধ্যে রয়েছে—দ্রুত ফুটওভার ব্রিজ স্থাপন, পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করা এবং কার্যকর স্থায়ী সমাধান।

দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। মহাসড়কের পাশাপাশি এর আশপাশের শাখা সড়কেও যানবাহনের চাপ ছড়িয়ে পড়ে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক ও সমস্যা সমাধানের আশ্বাসে দুপুর ২টা ৩৫ মিনিটে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। বর্তমানে সড়কে পুলিশ কাজ করছে এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত