সংবাদ

সালমান শাহ মৃত্যু রহস্যের নতুন অধ্যায়

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ০৩:৩৮ পিএম

সালমান শাহ মৃত্যু রহস্যের নতুন অধ্যায়
ছবি : সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনয়শিল্পী ডন হককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে হস্তান্তর করা হয় সিআইডির কাছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। দীর্ঘদিন ধরে তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জল্পনা চললেও তদন্তে কার্যকর কোনো অগ্রগতি হয়নি দীর্ঘদিন। পরে সালমান শাহর মামা আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক ও খলচরিত্রের অভিনয়শিল্পী ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

নব্বইয়ের দশকের শুরুতে ঢালিউডে অভিষেক হয় সালমান শাহর। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে বরাবরই দাবি করে এসেছে তার পরিবার। মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, হত্যা মামলা করতে গেলে পুলিশ তা অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। যদিও পুলিশের ভাষ্য ছিল, তদন্তে হত্যাকাণ্ডের প্রমাণ মিললে মামলাটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় রূপান্তরিত হবে।

মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে ২৭টি ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন সালমান শাহ। দর্শক ও সমালোচকদের কাছে তিনি ছিলেন উজ্জ্বল এক নক্ষত্র।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

সালমান শাহ মৃত্যু রহস্যের নতুন অধ্যায়

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনয়শিল্পী ডন হককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে হস্তান্তর করা হয় সিআইডির কাছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। দীর্ঘদিন ধরে তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জল্পনা চললেও তদন্তে কার্যকর কোনো অগ্রগতি হয়নি দীর্ঘদিন। পরে সালমান শাহর মামা আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক ও খলচরিত্রের অভিনয়শিল্পী ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

নব্বইয়ের দশকের শুরুতে ঢালিউডে অভিষেক হয় সালমান শাহর। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে বরাবরই দাবি করে এসেছে তার পরিবার। মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, হত্যা মামলা করতে গেলে পুলিশ তা অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। যদিও পুলিশের ভাষ্য ছিল, তদন্তে হত্যাকাণ্ডের প্রমাণ মিললে মামলাটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় রূপান্তরিত হবে।

মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে ২৭টি ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন সালমান শাহ। দর্শক ও সমালোচকদের কাছে তিনি ছিলেন উজ্জ্বল এক নক্ষত্র।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত