বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে রোববার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশসহ সারা বিশ্ব আজ মারাত্মক হুমকির মুখে, বিশেষ করে দেশের উপকূলীয় দক্ষিণাঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এই অঞ্চলের মানুষ হিসেবে তা তারা খুব কাছ থেকে অনুভব করেন বলে জানান তিনি। এ কারণে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন মন্ত্রী।
তিনি জানান, সরকার প্রতিবছর ৫ কোটি এবং আগামী পাঁচ বছরে মোট ২৫ কোটি বৃক্ষ রোপণের পরিকল্পনা নিয়েছে। সামাজিক বনায়ন ও সবুজায়নে গুরুত্বারোপ করে তিনি বন বিভাগের যেকোনো ইতিবাচক উদ্যোগে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মামুন খন্দকার, পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজি (দায়িত্বপ্রাপ্ত) আবু রায়হান মুহাম্মদ সালেহ, পুলিশ সুপারসহ বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে নগরীর টাউন হল অডিটোরিয়ামে স্থানীয় বিপ্লবী বাংলাদেশ পত্রিকার ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন তথ্যমন্ত্রী।
১৫ দিনব্যাপী এই বৃক্ষমেলায় সরকারি-বেসরকারি নার্সারির স্টল বসেছে, যেখানে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতিসহ বিভিন্ন ধরনের গাছের চারা তোলা হয়েছে। আয়োজকেরা আশা করছেন, এই মেলার মাধ্যমে নগরবাসীর মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়বে এবং বরিশাল অঞ্চল আরও সবুজ হয়ে উঠবে।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন