মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। উদ্ধার হওয়া নারীর দুই পা রশি দিয়ে বাঁধা ছিল। মরদেহ দুটির পরিচয় শনাক্তের কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের চর রমজানবেগ গ্রামসংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ ও পুরুষের বয়স আনুমানিক ৪৫ বছর।
স্থানীয়দের ধারণা, প্রায় এক সপ্তাহ আগে তাদের হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। নারীর দুই পা দড়ি দিয়ে বাঁধা থাকায় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তারা। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ।
গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নারীর দুই পা রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিল এবং পুরুষের মরদেহে পচন ধরেছিল। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানান তিনি।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন