সংবাদ

হাসপাতালে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

প্রতিনিধি, জামালপুর
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ০৪:০২ পিএম

হাসপাতালে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
ছবি : সংবাদ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে কর্মসূচি পালন করেছে কলেজ ও পৌর ছাত্রদল। রোববার (৯ আগস্ট) দুপুরে রোগীদের ভোগান্তি কমাতে ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে যৌথভাবে এই পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে হাসপাতাল চত্বর ও এর আশপাশে জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন নেতা-কর্মীরা। রোগীদের জন্য সেবাবান্ধব পরিবেশ তৈরির এই উদ্যোগ স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছে। আয়োজকেরা জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।

অভিযান শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ ছাত্রদলের এই জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এমন কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাহজাহান শাওন।

সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাসেল মাহমুদ ও ডা. মোহাম্মদ তামিম, পৌর যুবদলের সদস্যসচিব তানজির আহাম্মেদ সুজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মেহেদী এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন আল মামুনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

হাসপাতালে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে কর্মসূচি পালন করেছে কলেজ ও পৌর ছাত্রদল। রোববার (৯ আগস্ট) দুপুরে রোগীদের ভোগান্তি কমাতে ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে যৌথভাবে এই পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে হাসপাতাল চত্বর ও এর আশপাশে জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন নেতা-কর্মীরা। রোগীদের জন্য সেবাবান্ধব পরিবেশ তৈরির এই উদ্যোগ স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছে। আয়োজকেরা জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।

অভিযান শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ ছাত্রদলের এই জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এমন কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাহজাহান শাওন।

সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাসেল মাহমুদ ও ডা. মোহাম্মদ তামিম, পৌর যুবদলের সদস্যসচিব তানজির আহাম্মেদ সুজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মেহেদী এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন আল মামুনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত