সংবাদ

মাদ্রাসাছাত্রের মৃত্যুতে উত্তাল গাজীপুর, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ০২:১৯ পিএম

মাদ্রাসাছাত্রের মৃত্যুতে উত্তাল গাজীপুর, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ছবি : সংবাদ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। রোববার (৯ আগস্ট) সকাল ১১টা থেকে মাদ্রাসার প্রধান ফটক ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করছেন।

মহাসড়ক অবরোধের ফলে ঢাকার সঙ্গে ময়মনসিংহের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রী ও চালকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিক্ষার্থীরা জানান, শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আলী (১৭) গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহপাঠীর এই মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকালে রাজপথে নেমে আসেন শিক্ষার্থীরা।

নিহত ইয়াসিন আলী পাবনা জেলার সুজানগর থানার নেয়াপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে টঙ্গীর গাজীপুরা কাজীপাড়া এলাকায় ভাড়া থাকতেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শান্ত করার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

মাদ্রাসাছাত্রের মৃত্যুতে উত্তাল গাজীপুর, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। রোববার (৯ আগস্ট) সকাল ১১টা থেকে মাদ্রাসার প্রধান ফটক ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করছেন।

মহাসড়ক অবরোধের ফলে ঢাকার সঙ্গে ময়মনসিংহের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রী ও চালকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিক্ষার্থীরা জানান, শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আলী (১৭) গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহপাঠীর এই মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকালে রাজপথে নেমে আসেন শিক্ষার্থীরা।

নিহত ইয়াসিন আলী পাবনা জেলার সুজানগর থানার নেয়াপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে টঙ্গীর গাজীপুরা কাজীপাড়া এলাকায় ভাড়া থাকতেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শান্ত করার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত