সংবাদ

ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে ভাঙল বিদ্যুতের খুঁটি, আহত ৫

প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ০২:২৮ পিএম

ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে ভাঙল বিদ্যুতের খুঁটি, আহত ৫
সংঘর্ষের তীব্রতায় সড়কের পাশে ভেঙে পড়া বৈদ্যুতিক খুঁটি। ছবি : সংবাদ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ যাত্রী আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। রোববার (৯ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে কুলিয়ারচর ডাকবাংলো মোড় থেকে বাজারমুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কুলিয়ারচর বাজারের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা ৫ যাত্রী আহত হন। বিকট শব্দ শুনে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান।

এ সময় ট্রাক্টরের ধাক্কায় সড়কসংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর ওই সড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল বিঘ্নিত হয়। এই দুর্ঘটনার পর কুলিয়ারচরের সড়ক নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, পর্যাপ্ত বিশ্রাম ছাড়া চালকেরা গাড়ি চালানোর ফলে প্রায়ই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এছাড়া অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন চালকদের হাতে ট্রাক্টর ও অটোরিকশার নিয়ন্ত্রণ থাকায় ঝুঁকি বাড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পথচারী বলেন, 'সড়কে ট্রাক্টরগুলো বেপরোয়াভাবে চলে, যেন হেলিকপ্টার চালাচ্ছে! অধিকাংশ চালকের লাইসেন্স নেই। প্রভাবশালী মালিকদের ছত্রছায়ায় থাকায় প্রশাসনও কোনো ব্যবস্থা নেয় না। কৃষি কাজের ট্রাক্টর দিয়ে অবৈধভাবে বালু ও ইট বহন করা হচ্ছে, যা জননিরাপত্তার জন্য হুমকি।' এলাকাবাসী অবিলম্বে এসব অবৈধ যান চলাচল বন্ধ এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে ভাঙল বিদ্যুতের খুঁটি, আহত ৫

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত