স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দল আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। তিনি বলেন, ‘আমাদের যে বিরোধী দল আছে, তারা আগের মতো ভূমিকা পালন করে হাসিনার ভাষায় কথা বলছে। চলতে দেবো না, কাজ করতে দেবো না।’
রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডির চা ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বিরোধী দলকে গণতন্ত্রের ভাষায় কথা বলার আহ্বান জানিয়ে বলেন, ‘জনগণ আমাদের দেশ পরিচালনার জন্য ম্যান্ডেট দিয়েছে। তারা কথায় কথায় আন্দোলনের হুমকি দেন, রাস্তায় চলে আসেন। গণতন্ত্রের ভাষায় কথা বলার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানাই।’
তিনি জামায়াত-এনসিপির নাম উল্লেখ না করে বলেন, ‘তাদের ভাষা-এই মুহূর্তে সব সমস্যার সমাধান করে দিতে হবে।’ গ্যাসের সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ১৭ বছর ক্ষমতায় ছিল, তারা কোনো গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের পদক্ষেপ নেয়নি। আমরা কাজ শুরু করেছি। দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি বন্ধ ছিল, তা চালু করেছি।’
তিনি স্বীকার করেন, জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে। আমরা কাজ করছি।’
মন্ত্রী বলেন, ‘বিএনপি জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়নের জন্য কাজ করছি। ফ্যামিলি কার্ড দেওয়ার কাজ শুরু হয়েছে, কৃষকদের কৃষি কার্ড দেওয়া হচ্ছে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘১৭ বছরে আমাদের নেতাকর্মীদের নামে ৬০ লাখ মামলা দেয়া হয়, লাখ লাখ নেতাকর্মী কারাগারে আটক থাকেন। ২ হাজার ৭০০ নেতাকর্মীকে হত্যা করা হয়। জুলাই আন্দোলনে ৪ হাজার মানুষ নিহত হন।’
পরে তিনি ২৫ জনকে চায়ের দোকান হস্তান্তর করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুশফিকুল ফজল আনছারী, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান শামু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, জেলা প্রশাসক রুহুল আমিন প্রমুখ। সভাপতিত্ব করেন লাভ শেয়ার বিডির পরিচালক জাহিদ খান।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন