সংবাদ

সাতক্ষীরায় এনসিপিতে বিদ্রোহ, ৭২ ঘণ্টার আল্টিমেটাম

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৬:৫১ পিএম

সাতক্ষীরায় এনসিপিতে বিদ্রোহ, ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ছবি : সংবাদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত সাতক্ষীরা জেলা আহ্বায়ক কমিটি নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে। এই কমিটিকে ‘অস্বচ্ছ’ ও ‘একপেশে’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন দলের একাংশের নেতাকর্মীরা। আগামী ৭২ ঘণ্টার মধ্যে কমিটি পুনর্গঠন করা না হলে গণপদত্যাগের ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার (১০ আগস্ট) বিকেলে সাতক্ষীরা শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা এনসিপির একাংশ এবং দলটির ছাত্রসংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’ পৃথকভাবে এই দাবি জানায়।

নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন মাঠে সক্রিয় থাকা ত্যাগী ও যোগ্য কর্মীদের মূল্যায়ন না করে পছন্দের ব্যক্তিদের দিয়ে এই ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে। তারা বলেন, এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদ নয়, বরং একটি ত্রুটিপূর্ণ সাংগঠনিক প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান। পদ-পদবি নির্ধারণে সাংগঠনিক দক্ষতা ও জুলাই অভ্যুত্থানে ভূমিকার প্রতিফলন ঘটেনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে বর্তমান কমিটি স্থগিত বা পরিবর্তন করে বঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে। অন্যথায় সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত কার্যকর করা হবে।

এ সময় জেলা এনসিপির সাবেক সমন্বয়কারী কামরুজ্জামান বুলু, সদস্যসচিব সি এম নাজমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ আবদুল্লাহ, সদর উপজেলা সমন্বয়কারী মাছুম আশরাফ উদ্দীনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে সন্ধ্যা ছয়টায় একই স্থানে জাতীয় ছাত্রশক্তি সাতক্ষীরা জেলা শাখাও একই দাবিতে সংবাদ সম্মেলন করে। ছাত্রশক্তির নেতারা অভিযোগ করেন, ঘোষিত কমিটিতে এমন ব্যক্তিরা স্থান পেয়েছেন, যাদের গত ছয় মাসে দলের কোনো কার্যক্রমে দেখা যায়নি। এমনকি কেন্দ্রীয় নেতা সারজিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদেও তারা মাঠে ছিলেন না।

সংবাদ সম্মেলনে জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক হাসিবুল হাসান রুমন, সদস্যসচিব বখতিয়ার হোসেন ও মুখ্য সংগঠক মোজাহিদুল ইসলামসহ উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রোববার (৯ আগস্ট) ১০ সদস্যবিশিষ্ট সাতক্ষীরা জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় এনসিপির কেন্দ্রীয় কমিটি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

সাতক্ষীরায় এনসিপিতে বিদ্রোহ, ৭২ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত