সংবাদ

আবেদন করলে খাতা সম্পূর্ণ পুনঃপরীক্ষা করা হবে: শিক্ষামন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১১:২৪ এএম

আবেদন করলে খাতা সম্পূর্ণ পুনঃপরীক্ষা করা হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় আশানুরূপ ফলাফল না পাওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, ফল পুনর্নিরীক্ষণের আবেদন করলে এবার উত্তরপত্র বা খাতা সম্পূর্ণভাবে পুনরায় মূল্যায়ন করা হবে।

সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের সময় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বোর্ডগুলোর ১৯৯৮ সালের পুরোনো আইন অনুযায়ী আগে খাতা সম্পূর্ণ পরিদর্শনের সুযোগ ছিল না। আমরা বর্তমানে সেই আইন পরিবর্তন করেছি। এখন থেকে যেসব শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে, তাদের খাতা নতুন করে সম্পূর্ণ পরীক্ষা করা হবে। এতে যদি কোনো ভুলত্রুটি ধরা পড়ে, তবে তা দ্রুত সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে।’

মন্ত্রী আরও উল্লেখ করেন, অনেক সময় পরীক্ষার্থীরা ভালো পরীক্ষা দিলেও ফলাফলে তার প্রতিফলন ঘটে না। এমন শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সোমবার ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত বছরের তুলনায় ৬ দশমিক ২ শতাংশ কম। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। এর আগে ২০২৫ সালে পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে।

ফল জানবেন যেভাবে

পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ফলাফল প্রকাশের নির্ধারিত ওয়েবসাইট https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd থেকে ফল সংগ্রহ করতে পারবেন। এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের ‘রেজাল্ট’ কর্নারে ক্লিক করে প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর দিয়ে প্রতিষ্ঠানের পুরো ফল ডাউনলোড করতে পারবে।

এসএমএসে ফল

যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। এর জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৬ লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। (উদাহরণ: SSC DHA 123456 2026)।

ফল পুনর্নিরীক্ষণ

প্রকাশিত ফলাফলে কেউ অসন্তুষ্ট হলে আগামীকাল ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে খাতা পুনর্নিরীক্ষণের বা চ্যালেঞ্জ করার আবেদন করা যাবে। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

আবেদন করলে খাতা সম্পূর্ণ পুনঃপরীক্ষা করা হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত