২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হারের দিক থেকে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড এবং সবচেয়ে পিছিয়ে রয়েছে ময়মনসিংহ বোর্ড। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন। এবারের ফলাফলে প্রায় সব বোর্ডেই ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হারে এগিয়ে রয়েছে।
নিচে বোর্ডভিত্তিক পাসের হারের বিস্তারিত চিত্র তুলে ধরা হলো:
ঢাকা বোর্ড
সবগুলো বোর্ডের মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ। মোট ২ লাখ ৬০ হাজার ৮৬৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৭৪ দশমিক ৭২ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৬৮ দশমিক ০৭ শতাংশ।
যশোর বোর্ড
যশোর বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ। এই বোর্ডেও মেয়েরা বড় ব্যবধানে এগিয়ে। ছাত্রীদের পাসের হার ৭২.৬৪ শতাংশ হলেও ছাত্রদের পাসের হার ৫৯.৮৫ শতাংশ। এ বোর্ডে মোট ৮৮ হাজার ৯৭ জন পাস করেছে।
কুমিল্লা বোর্ড
কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। এই বোর্ডে মোট ৯৫ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী পাস করেছে। এখানেও মেয়েরা এগিয়ে; ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৮৮ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৬৩ দশমিক ২৪ শতাংশ।
রাজশাহী বোর্ড
রাজশাহী বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। এই বোর্ডে ১ লাখ ১২ হাজার ৮৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এখানে ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ।
বরিশাল বোর্ড
বরিশাল বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৭৮ জন। পাসের হার গত বছরের তুলনায় বাড়লেও জিপিএ-৫ কমেছে। এ বোর্ডে পিরোজপুর জেলা শীর্ষ স্থান অধিকার করেছে।
চট্টগ্রাম বোর্ড
চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ। এ বোর্ডে মোট ৭৭ হাজার ৪৫৩ জন শিক্ষার্থী পাস করেছে। ছাত্রীদের পাসের হার ৬০.০৩ এবং ছাত্রদের ৫৮.৭৬ শতাংশ।
সিলেট বোর্ড
সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৩৩ শতাংশ। সাধারণ বোর্ডগুলোর মধ্যে পাসের হারে নিচের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে এই বোর্ড।
কারিগরি শিক্ষা বোর্ড
কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। এই বোর্ড থেকে ৩ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
দিনাজপুর বোর্ড
দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ।
ময়মনসিংহ বোর্ড
সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে সবচেয়ে পিছিয়ে রয়েছে ময়মনসিংহ। এই বোর্ডে পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ।
মাদ্রাসা শিক্ষা বোর্ড
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। এই বোর্ড থেকে মোট ৬ হাজার ৭১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন