সংবাদ

রোগীদের সেবায় বিশেষ ছাড় ঘোষণা

ইউনিকো হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৮:১২ পিএম

ইউনিকো হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজধানীর ইউনিকো হাসপাতাল সপ্তাহের দু’দিন বিশেষ ছাড়ে রোগীদের স্বাস্থ্য সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে। হাসপাতালটিতে ষাটোর্ধ্ব সিনিয়র সিটিজেনদের চিকিৎসা সেবাতেও বিশেষ সুবিধা দিচ্ছে।

হাসপাতালটি তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সব জানায়। রাজধানীর গ্রিন রোডে অবস্থিত হাসপাতালের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়।

ইউনিকো হাসপাতাল ‘সেবার এক বছর, আস্থার এক নতুন অধ্যায়’ প্রতিপাদ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। সেখানে সেবা গ্রহণকারী রোগীরাও উপস্থিত ছিলেন।

তারা জানান, প্রতিষ্ঠানটি তাদের সেবাদানের মাধ্যমে ইতোমধ্যে আস্থাভাজন হয়েছে।

অনুষ্ঠানে উপ‌স্থিত ছি‌লেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলাম ঢালি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আর্দ্রা কুরিয়েন।

তারা বলেন, এই প্রতিষ্ঠানটির লক্ষ্য শুধু ব‍্যবসা নয়, শতভাগ সেবা প্রদান করা। অন‍্যান‍্য হাসপাতাল থেকে এটির বৈশিষ্ট্য আলাদা। গুণগত মান বিদেশের বড় বড় হাসপাতালের সমপর্যায়ে রাখা হয়েছে। তাদের সেবায় বাংলাদেশের রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা কমবে।

আধুনিক প্রযুক্তি ব্যবহার, ক্লিনিক্যাল উৎকর্ষতা বৃদ্ধি এবং রোগী ও কমিউনিটির সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থার সম্পর্ক গড়ে তোলার জন্য কাজ করে যাবেন বলেও তারা উল্লেখ করেন।

তারা জানান, প্রতি মঙ্গলবার ও শুক্রবার তারা রোগীদের কাছ থেকে চিকিৎসা পরামর্শ মূল‍্য ৫০ শতাংশ ছাড় দেবেন। সিনিয়র সিটিজেনদের জন‍্য যেকোনো দিন চিকিৎসা সেবা ৪০ শতাংশ মূল্য ছাড় নেন। মানুষের সেবা দিতে পেরে তারা কৃতজ্ঞ জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

ইউনিকো হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত