সংবাদ

জ্বালাও-পোড়াও করে ফ্যাসিবাদের চরিত্র নেবেন না : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রতিনিধি, টাঙ্গাইল
প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৯:০৫ পিএম

জ্বালাও-পোড়াও করে ফ্যাসিবাদের চরিত্র নেবেন না : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
ছবি : সংবাদ

বিরোধী দলকে জ্বালাও-পোড়াও পরিহার করে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, ‘জ্বালাও-পোড়াও করে ওই ফ্যাসিবাদের চরিত্রে যাবেন না। আমরা বাংলাদেশে আর কোনো জোর-জবরদস্তির শাসন দেখতে চাই না।’

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরোধী দলের আন্দোলনের প্রতি ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘শান্ত হোন, হোশে আসেন। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার। এই সরকারকে সরাতে হলে পাঁচ বছর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নিরপেক্ষ নির্বাচন হবে, সেখানে ভোটের মাধ্যমে আসতে হবে। জনগণ ভোট দিলে আপনারা ক্ষমতায় আসবেন, নতুবা এই সরকারই আবারও নির্বাচিত হবে।’

আহমেদ আযম খান আরও বলেন, ‘অযথা আস্ফালন না করে শান্ত থাকুন। আমাদের সরকার সেবকের সরকার। আমরা সেবা করব। জ্বালাও-পোড়াও বা সচিবালয়-মন্ত্রণালয় ঘেরাও করে দেশটাকে অস্থিতিশীল করবেন না।’

সংসদে বিরোধী দলের আচরণের প্রশংসা করে তিনি বলেন, ‘যেমন পার্লামেন্টে দায়িত্বশীল আচরণ করছেন, তেমনি মাঠের আন্দোলনেও দায়িত্বশীল হোন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকুন। আমরা একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেব।’

আইসড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সৈয়দ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া এবং উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

জ্বালাও-পোড়াও করে ফ্যাসিবাদের চরিত্র নেবেন না : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

বিরোধী দলকে জ্বালাও-পোড়াও পরিহার করে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, ‘জ্বালাও-পোড়াও করে ওই ফ্যাসিবাদের চরিত্রে যাবেন না। আমরা বাংলাদেশে আর কোনো জোর-জবরদস্তির শাসন দেখতে চাই না।’

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরোধী দলের আন্দোলনের প্রতি ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘শান্ত হোন, হোশে আসেন। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার। এই সরকারকে সরাতে হলে পাঁচ বছর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নিরপেক্ষ নির্বাচন হবে, সেখানে ভোটের মাধ্যমে আসতে হবে। জনগণ ভোট দিলে আপনারা ক্ষমতায় আসবেন, নতুবা এই সরকারই আবারও নির্বাচিত হবে।’

আহমেদ আযম খান আরও বলেন, ‘অযথা আস্ফালন না করে শান্ত থাকুন। আমাদের সরকার সেবকের সরকার। আমরা সেবা করব। জ্বালাও-পোড়াও বা সচিবালয়-মন্ত্রণালয় ঘেরাও করে দেশটাকে অস্থিতিশীল করবেন না।’

সংসদে বিরোধী দলের আচরণের প্রশংসা করে তিনি বলেন, ‘যেমন পার্লামেন্টে দায়িত্বশীল আচরণ করছেন, তেমনি মাঠের আন্দোলনেও দায়িত্বশীল হোন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকুন। আমরা একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেব।’

আইসড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সৈয়দ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া এবং উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত