সংবাদ

ছিনতাই না দুর্ঘটনা? ইয়ামিনের মৃত্যুতে রহস্য

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৮:২৬ এএম

ছিনতাই না দুর্ঘটনা? ইয়ামিনের মৃত্যুতে রহস্য
ছবি : সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে ইয়ামিন (২৫) নামের এক যুবকের মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। স্বজন ও সহপাঠীদের দাবি, ছিনতাইকারীদের হামলায় ইয়ামিনের মৃত্যু হয়েছে। তবে পুলিশের দাবি, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

নিহত ইয়ামিন ফেনী শহরতলীর মধ্যম চাঁড়িপুর গ্রামের চৌধুরী বাড়ির গিয়াস উদ্দিনের ছেলে। তিনি ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের টিটিসি বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি একটি বিস্কুট কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের সহপাঠীরা জানান, ইয়ামিন সোমবার সকালে পরীক্ষায় অংশ নেন। দুপুর দেড়টার দিকে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলী বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশা করে মহিপালের দিকে আসছিলেন। ফতেহপুর ফ্লাইওভার এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তাকে আঘাত করে ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে রাস্তায় ফেলে দেয়। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তবে ভিন্ন তথ্য দিচ্ছে পুলিশ। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ইয়ামিন নামের ওই যুবকের মৃত্যু সড়ক দুর্ঘটনায় হয়েছে বলে তারা জানতে পেরেছেন।

একই কথা বলেন মহিপাল হাইওয়ে থানার ওসি আসাদুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা শুনেছি কাভার্ড ভ্যানের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। মহাসড়কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা চলছে। ফুটেজ হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে এটি ছিনতাইকারীর হামলা নাকি সড়ক দুর্ঘটনা।’

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, তিনি বিকেলে দায়িত্ব নেওয়ার আগে ওই রোগীকে চট্টগ্রামে পাঠানো হয়েছিল, তাই বিস্তারিত তথ্য তার কাছে নেই।

\ 

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ছিনতাই না দুর্ঘটনা? ইয়ামিনের মৃত্যুতে রহস্য

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত