সংবাদ

শূন্য পাসের লজ্জায় ধুনটের তিন প্রতিষ্ঠান

প্রতিনিধি, ধুনট (বগুড়া)
প্রতিনিধি, ধুনট (বগুড়া)
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৯:৫১ পিএম

শূন্য পাসের লজ্জায় ধুনটের তিন প্রতিষ্ঠান
ছবি : সংবাদ

 বগুড়ার ধুনট উপজেলায় এবারের দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এই তিন প্রতিষ্ঠানের মোট ৪৬ জন পরীক্ষার্থীর সবাই ফেল করায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সোমবার ফল প্রকাশের পর এ চিত্র উঠে আসে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, রাঙ্গামাটি বালিকা দাখিল মাদ্রাসা থেকে এবার ১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু তাদের একজনও উত্তীর্ণ হতে পারেনি। একই অবস্থা হাজী কাজেম জোবেদা টেকনিক্যাল বিএম স্কুল অ্যান্ড কলেজে; যেখান থেকে ৭ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। এ ছাড়া কান্তনগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেওয়া ২৫ শিক্ষার্থীর সবাই ফেল করেছে।

শিক্ষকদের দাবি, চরাঞ্চল ও গ্রামের অনেক শিক্ষার্থী পড়াশোনায় অনাগ্রহী। পাশাপাশি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না হওয়ায় তাদের শিক্ষার ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। এ কারণেই এমন ফলাফল বিপর্যয় হয়েছে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের এমন ফলাফল বিপর্যয়ের কারণ খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

শূন্য পাসের লজ্জায় ধুনটের তিন প্রতিষ্ঠান

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

 বগুড়ার ধুনট উপজেলায় এবারের দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এই তিন প্রতিষ্ঠানের মোট ৪৬ জন পরীক্ষার্থীর সবাই ফেল করায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সোমবার ফল প্রকাশের পর এ চিত্র উঠে আসে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, রাঙ্গামাটি বালিকা দাখিল মাদ্রাসা থেকে এবার ১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু তাদের একজনও উত্তীর্ণ হতে পারেনি। একই অবস্থা হাজী কাজেম জোবেদা টেকনিক্যাল বিএম স্কুল অ্যান্ড কলেজে; যেখান থেকে ৭ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। এ ছাড়া কান্তনগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেওয়া ২৫ শিক্ষার্থীর সবাই ফেল করেছে।

শিক্ষকদের দাবি, চরাঞ্চল ও গ্রামের অনেক শিক্ষার্থী পড়াশোনায় অনাগ্রহী। পাশাপাশি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না হওয়ায় তাদের শিক্ষার ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। এ কারণেই এমন ফলাফল বিপর্যয় হয়েছে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের এমন ফলাফল বিপর্যয়ের কারণ খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত