সংবাদ

ভাউচার না থাকায় জরিমানা গুনল দুই প্রতিষ্ঠান

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৯:৫৩ পিএম

ভাউচার না থাকায় জরিমানা গুনল দুই প্রতিষ্ঠান
ছবি : সংবাদ

ফেনী শহরের বড় বাজার ও তাকিয়া রোড পাইকারি বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয় ভাউচার না থাকা ও অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে মঙ্গলবার (১১ আগস্ট) এই জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, পণ্যের মূল্যতালিকা হালনাগাদ না রাখা এবং কেনাকাটার ক্রয় ভাউচার দেখাতে না পারায় মেসার্স বাচ্চু অ্যান্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অনুমোদনহীন পণ্য বিক্রি করার অপরাধে মেসার্স অঙ্কিতা স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে নিত্যপণ্যের মজুত ও সরবরাহ পরিস্থিতি যাচাই করার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এ সময় সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।

সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

ভাউচার না থাকায় জরিমানা গুনল দুই প্রতিষ্ঠান

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

ফেনী শহরের বড় বাজার ও তাকিয়া রোড পাইকারি বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয় ভাউচার না থাকা ও অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে মঙ্গলবার (১১ আগস্ট) এই জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, পণ্যের মূল্যতালিকা হালনাগাদ না রাখা এবং কেনাকাটার ক্রয় ভাউচার দেখাতে না পারায় মেসার্স বাচ্চু অ্যান্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অনুমোদনহীন পণ্য বিক্রি করার অপরাধে মেসার্স অঙ্কিতা স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে নিত্যপণ্যের মজুত ও সরবরাহ পরিস্থিতি যাচাই করার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এ সময় সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।

সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত