সংবাদ

নছিমনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

প্রতিনিধি, দেওয়ানগঞ্জ (জামালপুর)
প্রতিনিধি, দেওয়ানগঞ্জ (জামালপুর)
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৯:১১ পিএম

নছিমনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
ছবি : সংবাদ

জামালপুরের দেওয়ানগঞ্জে নছিমনের ধাক্কায় মো. সাইদুর রহমান (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের জামিরাকান্দা এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুর ইসলামপুর উপজেলার দুরমুঠ ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত শামছুল হকের ছেলে। তিনি একটি চালের কলে নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতের দায়িত্ব পালন শেষে সকালে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন সাইদুর। পথে জামিরাকান্দা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির নছিমন তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর নছিমনটি নিয়ে চালক পালিয়ে গেছেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাইদুরের এই আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

নছিমনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

জামালপুরের দেওয়ানগঞ্জে নছিমনের ধাক্কায় মো. সাইদুর রহমান (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের জামিরাকান্দা এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুর ইসলামপুর উপজেলার দুরমুঠ ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত শামছুল হকের ছেলে। তিনি একটি চালের কলে নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতের দায়িত্ব পালন শেষে সকালে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন সাইদুর। পথে জামিরাকান্দা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির নছিমন তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর নছিমনটি নিয়ে চালক পালিয়ে গেছেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাইদুরের এই আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত