সংবাদ

৬০ শিক্ষার্থীর হাতে স্বপ্নের বাইসাইকেল

প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর)
প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর)
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৯:২৫ পিএম

৬০ শিক্ষার্থীর হাতে স্বপ্নের বাইসাইকেল
ছবি : সংবাদ

রংপুরের গঙ্গাচড়ায় মেধাবী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ৬০টি বাইসাইকেল ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে ১৭টি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের জন্য ফুটবল, ভলিবলসহ ৩৫৬টি ক্রীড়া সামগ্রী দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে মাল্টিপারপাস হলরুমে এসব সামগ্রী বিতরণ করা হয়। ২০২৫-২৬ অর্থবছরের এডিপি প্রকল্পের আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এর আগে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, সাউদপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রোকন উজ্জামান, উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আরিফ মাহফুজ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রায়হান সিরাজী বলেন, শিক্ষার মানোন্নয়নে নিয়মিত অভিভাবক সমাবেশ ও হোম ভিজিট করতে হবে। অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজ নিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ ও জুয়ার কুফল সম্পর্কে সচেতন করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

৬০ শিক্ষার্থীর হাতে স্বপ্নের বাইসাইকেল

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত