সংবাদ

জাসদ অফিসে অভিযান, আটক আড়াইশ নেতাকর্মী

বাকী বিল্লাহ
বাকী বিল্লাহ
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

জাসদ অফিসে অভিযান, আটক আড়াইশ নেতাকর্মী
জাসদ ইনু অফিসে অভিযান, পল্টন থানায় আড়াইশ নেতাকর্মী

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদ ইনু কার্যালয় ও আশপাশ এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আড়াইশ নেতাকর্মীকে আটক করেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের পল্টন থানায় সোপর্দ করা হয়েছে। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ, গোয়েন্দা ও জাসদের একাধিক সূত্র জানায়, দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদ (ইনু) কার্যালয়ে সারাদেশ থেকে দলের প্রতিনিধিরা জড়ো হয়েছিলেন। সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েকশ নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। গোপন খবরের ভিত্তিতে পুরো এলাকা পুলিশ ঘেরাও করে তাদের আটক করে। এরপর জিজ্ঞাসাবাদের জন্য পল্টন থানায় নিয়ে যাওয়া হয়।

একটি গোয়েন্দা সংস্থার সূত্রমতে, প্রাথমিকভাবে আটকের সংখ্যা ২২০ জন বলে জানা গেছে। সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।

পল্টন থানার ওসি ও ডিবি মিডিয়া সেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আটকের প্রকৃত সংখ্যা জানা যায়নি।

এ সম্পর্কে ডিবি প্রধান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, আটকের সংখ্যা দুই শতাধিক হবে। ডিবি যাদের আটক করেছে, তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

জাসদ অফিসের এক কর্মী বলেন, জাসদ অফিসে ৩০০ থেকে ৪০০ নেতাকর্মী জড়ো হয়েছিলেন। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যাচ্ছে।

জাসদের অন্য গ্রুপের একজন সিনিয়র নেতা বলেন, জাসদ ইনু অফিসে (৩৫-৩৬ বঙ্গবন্ধু এভিনিউ, পুরোনো জিপিও ভবনের দক্ষিণ পাশে) সারা দেশের প্রতিনিধিদের সভা ডাকা হয়েছিল। সকাল থেকে প্রতিনিধিরা সেখানে জড়ো হন। তারা রাজনৈতিক পরিকল্পনা ও পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘেরাও করে তাদের আটক করে। এরপর আর কিছু জানা যায়নি।

সন্ধ্যায় ডিবি প্রধান বলেন, আটকের সংখ্যা আড়াইশ হতে পারে। প্রথম দুই গাড়িতে ৮০ জন করে এবং পরবর্তী গাড়িতে ৩৫ জন করে ছিলেন। তাদের বিরুদ্ধে অবশ্যই মামলা হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জাসদ অফিসে অভিযান, আটক আড়াইশ নেতাকর্মী

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত