সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে অপহরণের নাটক সাজিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের মূল হোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) রংপুর-১৩।
গ্রেপ্তারকৃতরা হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামের সোহেল মণ্ডল ও হেলাল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর এসআরবি-১৩ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান এসআরবি-১৩ রংপুরের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাওছার বাঁধন।
তিনি জানান, আসামিরা নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আমিনুল ইসলামকে তার মোবাইল ফোনে জানায় যে তার ছোট ছেলে তামিম আল মাহি কয়েকজন বন্ধুসহ মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছে। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে আমিনুল ইসলামকে তার ছেলের কণ্ঠে কথা বলে বিশ্বাস অর্জন করে আসামিরা। এরপর তারা দুই দফায় আমিনুল ইসলামের কাছে বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়।
এ সময় আরও টাকা দাবি করলে আমিনুল ইসলাম তার ছেলের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং প্রতারণার বিষয়টি নিশ্চিত হন। এ ঘটনায় নাটোর সদর থানায় আমিনুল ইসলাম বাদী হয়ে প্রতারণার মামলা দায়ের করেন।
এসআরবি রংপুর জানায়, মামলা দায়েরের পরপরই শুক্রবার রাতে এসআরবির একটি অভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে প্রতারক চক্রের প্রধান সোহেল মণ্ডল ও তার সহযোগী হেলাল ইসলামকে গ্রেপ্তার করে।
এসআরবি জানায়, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার কথা স্বীকার করেছে।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন