সংবাদ

সিরাজদিখানে অধ্যক্ষের বিরুদ্ধে পকেট কমিটি গঠনের অভিযোগ

প্রতিনিধি, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
প্রতিনিধি, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৯:২৭ পিএম

সিরাজদিখানে অধ্যক্ষের বিরুদ্ধে পকেট কমিটি গঠনের অভিযোগ
ছবি : সংবাদ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্রমপুর আদর্শ কলেজের পরিচালনা পর্ষদ (গভর্নিং বডি) গঠন নিয়ে বিতর্ক শুরু হয়েছে। নিয়মবহির্ভূতভাবে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (১১আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় বিএনপির একাংশের নেতা-কর্মীরাও অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কলেজের অধ্যক্ষ সংশ্লিষ্ট কাউকে না জানিয়ে এবং স্বচ্ছতা নিশ্চিত না করে নিজের পছন্দমতো ব্যক্তিদের নিয়ে পকেট কমিটি গঠন করেছেন। অনিয়মের মাধ্যমে গঠিত এই কমিটি অবিলম্বে বাতিল করে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তাঁরা।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ওয়াহিদুর রহমান খান বলেন, ‘তিন মাস আগেই যথাযথ নিয়ম মেনে প্রস্তাব পাঠানোর পর কমিটি অনুমোদিত হয়েছে। এখানে কোনো অনিয়ম হয়নি।’

পরিচালনা পর্ষদের বর্তমান সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেন, ‘কারা কেন এই আন্দোলন করছে, তা আমার জানা নেই। এ বিষয়ে মন্তব্য করার প্রয়োজন মনে করছি না।’

কমিটি নিয়ে এমন পাল্টাপাল্টি অবস্থানে কলেজের সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সিরাজদিখানে অধ্যক্ষের বিরুদ্ধে পকেট কমিটি গঠনের অভিযোগ

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্রমপুর আদর্শ কলেজের পরিচালনা পর্ষদ (গভর্নিং বডি) গঠন নিয়ে বিতর্ক শুরু হয়েছে। নিয়মবহির্ভূতভাবে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (১১আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় বিএনপির একাংশের নেতা-কর্মীরাও অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কলেজের অধ্যক্ষ সংশ্লিষ্ট কাউকে না জানিয়ে এবং স্বচ্ছতা নিশ্চিত না করে নিজের পছন্দমতো ব্যক্তিদের নিয়ে পকেট কমিটি গঠন করেছেন। অনিয়মের মাধ্যমে গঠিত এই কমিটি অবিলম্বে বাতিল করে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তাঁরা।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ওয়াহিদুর রহমান খান বলেন, ‘তিন মাস আগেই যথাযথ নিয়ম মেনে প্রস্তাব পাঠানোর পর কমিটি অনুমোদিত হয়েছে। এখানে কোনো অনিয়ম হয়নি।’

পরিচালনা পর্ষদের বর্তমান সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেন, ‘কারা কেন এই আন্দোলন করছে, তা আমার জানা নেই। এ বিষয়ে মন্তব্য করার প্রয়োজন মনে করছি না।’

কমিটি নিয়ে এমন পাল্টাপাল্টি অবস্থানে কলেজের সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত