সংবাদ

ফ্যামিলি কার্ড শুমারিতে দুর্নীতির গুরুতর অভিযোগ

নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৮:১২ এএম

ফ্যামিলি কার্ড শুমারিতে দুর্নীতির গুরুতর অভিযোগ
ছবি : সংগৃহীত

পাবনার সাঁথিয়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বদলির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। 

বিক্ষোভকারীদের অভিযোগ, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে যোগ্যদের বাদ দিয়ে আর্থিক লেনদেনের বিনিময়ে পছন্দের ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবারের (১৩ আগস্ট) মধ্যে এই তালিকা সংশোধন করা না হলে ইউএনও কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন স্থানীয় বিএনপির নেতারা।

আন্দোলনকারীরা ইউএনও রিজু তামান্নার দ্রুত বদলি ও নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির তদন্ত দাবি করেন। সভায় বক্তারা বলেন, জাতীয় নির্বাচনের আগে থেকেই রিজু তামান্না সাঁথিয়া উপজেলায় কর্মরত। নির্বাচনের পর সারা দেশে অধিকাংশ ইউএনও বদলি হলেও তাঁকে সরানো হয়নি।

প্রতিবাদ সভায় উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দেন। এ বিষয়ে জানতে ইউএনও রিজু তামান্নার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

\ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফ্যামিলি কার্ড শুমারিতে দুর্নীতির গুরুতর অভিযোগ

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

পাবনার সাঁথিয়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বদলির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। 

বিক্ষোভকারীদের অভিযোগ, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে যোগ্যদের বাদ দিয়ে আর্থিক লেনদেনের বিনিময়ে পছন্দের ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবারের (১৩ আগস্ট) মধ্যে এই তালিকা সংশোধন করা না হলে ইউএনও কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন স্থানীয় বিএনপির নেতারা।

আন্দোলনকারীরা ইউএনও রিজু তামান্নার দ্রুত বদলি ও নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির তদন্ত দাবি করেন। সভায় বক্তারা বলেন, জাতীয় নির্বাচনের আগে থেকেই রিজু তামান্না সাঁথিয়া উপজেলায় কর্মরত। নির্বাচনের পর সারা দেশে অধিকাংশ ইউএনও বদলি হলেও তাঁকে সরানো হয়নি।

প্রতিবাদ সভায় উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দেন। এ বিষয়ে জানতে ইউএনও রিজু তামান্নার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

\ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত