সংবাদ

কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতা ভিপি ফরিদ গ্রেপ্তার

প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১০:৪০ এএম

কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতা ভিপি ফরিদ গ্রেপ্তার
ছবি : সংবাদ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিনকে (ভিপি ফরিদ) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় জেলা শহরের বড়বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় পাকুন্দিয়া ও কিশোরগঞ্জ সদর মডেল থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ওই মামলাগুলোর আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া। তিনি বলেন, ফরিদ উদ্দিনের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বেশ কয়েকটি মামলা রয়েছে। সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা শহরের বড়বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতা ভিপি ফরিদ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিনকে (ভিপি ফরিদ) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় জেলা শহরের বড়বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় পাকুন্দিয়া ও কিশোরগঞ্জ সদর মডেল থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ওই মামলাগুলোর আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া। তিনি বলেন, ফরিদ উদ্দিনের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বেশ কয়েকটি মামলা রয়েছে। সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা শহরের বড়বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত