বরিশাল জজ কোর্ট চত্বরের প্রধান ফটকে বুধবার (১২ আগস্ট, ২০২৬) সকাল ১০টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের সময় ফটকে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, তারা নিজ নিজ অবস্থানেই ছিলেন। হঠাৎ গেটের সামনে বিকট একটি শব্দ শুনতে পান। কাছে গিয়ে তারা দেখেন, কেউ ককটেল বোমাটি ফেলে রেখে গিয়েছিল অথবা পুঁতে রেখেছিল, যা বিস্ফোরিত হয়েছে।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসেন বরিশাল কোর্ট পরিদর্শক তারক বিশ্বাস। এ ছাড়া কোতোয়ালি থানা পুলিশ, গোয়েন্দা শাখা (ডিবি) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর দলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিস্ফোরণের পর আদালত চত্বরে কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে কোর্ট পরিদর্শক তারক বিশ্বাস বলেন, "এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না কীভাবে বোমাটি বিস্ফোরিত হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনার বিস্তারিত জানা সম্ভব হবে।"
তিনি আরও জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর আদালত চত্বর ও এর আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ঘটনার কারণ এবং এতে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা নিবিড়ভাবে বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন