সংবাদ

ভৈরবে বিদ্যুতের খুঁটি থেকে লাফিয়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১১:২৩ এএম

ভৈরবে বিদ্যুতের খুঁটি থেকে লাফিয়ে স্কুলছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুতের খুঁটি থেকে খালে লাফিয়ে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধূনগর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর রাত সোয়া সাতটার দিকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহত শিক্ষার্থীর নাম আবদুল্লাহ মিয়া (১১)। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং ওই গ্রামের প্রবাসী নজরুল মিয়ার ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দুইটার দিকে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের খালে গোসল করতে যায় আবদুল্লাহ। সেখানে খালের মধ্যে থাকা একটি বিদ্যুতের খুঁটি থেকে তারা পালাক্রমে পানিতে লাফ দিচ্ছিল। ওই সময় লাইনে বিদ্যুৎ ছিল না। কিন্তু হঠাৎ বিদ্যুৎ চলে এলে আবদুল্লাহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খালের পানিতে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা অন্য তিন বন্ধুও বৈদ্যুতিক শক অনুভব করলেও তারা কোনোমতে প্রাণে বেঁচে ফেরে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আবদুল্লাহকে খোঁজাখুঁজি শুরু করেন।

খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আড়াই ঘণ্টার দীর্ঘ প্রচেষ্টার পর রাত ৭টা ২০ মিনিটে খালের পানি থেকে আবদুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বড় বোনের জামাই রাজু মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিদ্যুৎ অফিসের চরম গাফিলতির কারণে আমার শ্যালক প্রাণ হারিয়েছে। লাইনে কাজ চলার সময় বিদ্যুৎ বন্ধ ছিল, কিন্তু কাজ শেষ না হতেই হঠাৎ সংযোগ দেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। আমরা এর বিচার চাই।’

ভৈরব বাজার ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের লিডার তোফাজ্জল হোসেন জানান, নিখোঁজের পাঁচ ঘণ্টা পর মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘পানিতে পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি লোকমুখে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

ভৈরবে বিদ্যুতের খুঁটি থেকে লাফিয়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত