বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বুধবার (১২ আগস্ট) সকালে বোমা বিস্ফোরণের পর যখন চারদিকে আতঙ্ক ও ছোটাছুটি, ঠিক সেই সুযোগেই পকেট কাটতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন এক ব্যক্তি। ওই ব্যক্তির নাম ফারুক সরদার (৫০)। তিনি নগরীর ভাটারখাল এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১০টার দিকে আদালত চত্বরে বোমা বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লে উপস্থিত সবার মধ্যে আতঙ্ক দেখা দেয়। এই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে ফারুক সরদার মুজাহিদ নামের এক ব্যক্তির পকেটে হাত দেন। বিষয়টি প্রায় আধা ঘণ্টা ধরে নজরে রাখছিলেন আদালত প্রাঙ্গণে কর্মরত আলোকচিত্রী মিলন।
একপর্যায়ে মুজাহিদের পকেট থেকে টাকা বের করার সময় মিলন তাকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় উপস্থিত জনতা অভিযুক্ত ব্যক্তিকে মারধর করে পুলিশে সোপর্দ করে।
তবে অভিযুক্ত ফারুক সরদার নিজেকে নির্দোষ দাবি করে বলেন, 'আমি পেশায় একজন অটোচালক। একটি মামলার হাজিরা দিতে আজ আদালতে এসেছি। আমি কারও টাকা ছিনতাই করিনি।'
বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নিয়েছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন