সংবাদ

ইভ টিজিংয়ের প্রতিবাদে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ

 প্রতিনিধি, কিশোরগঞ্জ (ভৈরব)
প্রতিনিধি, কিশোরগঞ্জ (ভৈরব)
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০১:২৭ পিএম

ইভ টিজিংয়ের প্রতিবাদে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাড়িতে ঢুকে বর্বরোচিত হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিক্ষার্থী স্থানীয় ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী।

ঘটনার বিবরণ দিয়ে স্থানীয়রা জানান, মঙ্গলবার (১১ আগস্ট) সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্যক্ত করেন অনিক মিয়া (১৯) নামের এক যুবক। অনিক ওই গ্রামের নজরুল মিয়ার ভাগনে এবং দীর্ঘদিন ধরে নানাবাড়িতেই বসবাস করছেন। উত্যক্তের প্রতিবাদ জানালে অনিকের সঙ্গে ওই ছাত্রীর বাগবিতণ্ডা হয়। এর জেরে বুধবার সকাল ৯টার দিকে লোহার পাইপ নিয়ে ছাত্রীর বাড়িতে চড়াও হন অনিক। অভিযোগ রয়েছে, বাড়িতে ঢুকে তিনি ওই ছাত্রীকে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদেরও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এই ঘটনার পর থেকে ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। পরিবারের সদস্যরা জানান, বখাটের মারধরের শিকার হয়ে কিশোরীটি মানসিকভাবে ভেঙে পড়েছে এবং যেকোনো সময় পুনরায় হামলার আশঙ্কায় পুরো পরিবার তটস্থ রয়েছে।

এলাকাবাসীর ভাষ্য, নিজের সম্মান বাঁচাতে একজন স্কুলছাত্রী প্রতিবাদ করেছিল, কিন্তু তার জেরে বাড়িতে ঢুকে এমন হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। তারা অবিলম্বে অভিযুক্ত অনিককে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, ‘ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার বলেন, ‘ইভ টিজিং সমাজের একটি ব্যাধি। বিষয়টি আমার জানা ছিল না। আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

ইভ টিজিংয়ের প্রতিবাদে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত