ময়মনসিংহের ত্রিশালে বর্ণাঢ্য র্যালি ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। বুধবার ৯১২ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এবং ইয়ুথ পার্লামেন্টারি অ্যাডভোকেসি গ্রুপের (ওয়াইপিএজি) সার্বিক সহযোগিতায় এ দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী।
র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শশী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম কিরণ, শামসুল হুদা ও কবি আরিফুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও যুব প্রতিনিধিরা। এ সময় বক্তারা যুবশক্তির সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ দেশ গড়ার ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন