সংবাদ

শ্মশানঘাটের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)
প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৩:৪৬ পিএম

শ্মশানঘাটের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গয়াহরি শ্মশানঘাটের পাশ থেকে ভীম লাল দাশ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই স্থান থেকে তার নিথর দেহ উদ্ধার করে। নিহত ভীম লাল দাশ নবীগঞ্জ উপজেলার ৭ নম্বর ইউনিয়নের বুরুঙ্গা-পাঠলী গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্মশানঘাটের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নবীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে ভীম লাল দাশের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এটি স্বাভাবিক মৃত্যু, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে - তা নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ বা সন্দেহের কথা জানানো হয়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

শ্মশানঘাটের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গয়াহরি শ্মশানঘাটের পাশ থেকে ভীম লাল দাশ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই স্থান থেকে তার নিথর দেহ উদ্ধার করে। নিহত ভীম লাল দাশ নবীগঞ্জ উপজেলার ৭ নম্বর ইউনিয়নের বুরুঙ্গা-পাঠলী গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্মশানঘাটের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নবীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে ভীম লাল দাশের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এটি স্বাভাবিক মৃত্যু, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে - তা নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ বা সন্দেহের কথা জানানো হয়নি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত