সংবাদ

লাইসেন্স প্রদানসহ ৯ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০২:১৯ পিএম

লাইসেন্স প্রদানসহ ৯ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ
ছবি : সংবাদ

লাইসেন্সের নামে গাইবান্ধা পৌরসভার বেআইনি ‘প্লেট বাণিজ্য’ ও জুলুম-হয়রানি বন্ধ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অধীনে লাইসেন্স, নিবন্ধন ও রুট পারমিট প্রদানের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘ব্যাটারি রিকশা, ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদ, গাইবান্ধা জেলা’ শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়, যাতে বিপুলসংখ্যক ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানচালক অংশ নেন। সমাবেশে বক্তারা অবিলম্বে ৯ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

চালকদের মূল দাবির মধ্যে রয়েছে - পৌরসভার লাইসেন্সের নামে বেআইনি প্লেট ও টোকেন বাণিজ্য এবং জুলুম-হয়রানি বন্ধ করা; পৌরসভার পরিবর্তে বিআরটিএর অধীনে ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইকের লাইসেন্স, নিবন্ধন ও রুট পারমিট প্রদান করা; অসহনীয় লোডশেডিং বন্ধ করে চার্জিং সহজতর করতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং শ্রমিকদের ওপর যেকোনো ধরনের প্রশাসনিক হয়রানি বন্ধ করা। এ সময় ‘দুনিয়ার মজদুর এক হও’ ও ‘শ্রমিক ঐক্য জিন্দাবাদ’ স্লোগান দেন চালকেরা।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। কর্মসূচি থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

লাইসেন্স প্রদানসহ ৯ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

লাইসেন্সের নামে গাইবান্ধা পৌরসভার বেআইনি ‘প্লেট বাণিজ্য’ ও জুলুম-হয়রানি বন্ধ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অধীনে লাইসেন্স, নিবন্ধন ও রুট পারমিট প্রদানের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘ব্যাটারি রিকশা, ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদ, গাইবান্ধা জেলা’ শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়, যাতে বিপুলসংখ্যক ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানচালক অংশ নেন। সমাবেশে বক্তারা অবিলম্বে ৯ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

চালকদের মূল দাবির মধ্যে রয়েছে - পৌরসভার লাইসেন্সের নামে বেআইনি প্লেট ও টোকেন বাণিজ্য এবং জুলুম-হয়রানি বন্ধ করা; পৌরসভার পরিবর্তে বিআরটিএর অধীনে ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইকের লাইসেন্স, নিবন্ধন ও রুট পারমিট প্রদান করা; অসহনীয় লোডশেডিং বন্ধ করে চার্জিং সহজতর করতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং শ্রমিকদের ওপর যেকোনো ধরনের প্রশাসনিক হয়রানি বন্ধ করা। এ সময় ‘দুনিয়ার মজদুর এক হও’ ও ‘শ্রমিক ঐক্য জিন্দাবাদ’ স্লোগান দেন চালকেরা।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। কর্মসূচি থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত