সংবাদ

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১১:৫৮ এএম

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

জ্বালানি সংকট: বেসরকারি খাতকে তেল আমদানির সুযোগ দেবে সরকার - সংবাদ

বাজারে 'প্রতিযোগিতা ও সরবরাহ বাবস্থা শক্তিশালী করতে জাপানি তেলের বেসরকারি খাতকে আরও সম্পৃক্ত করার উদ্যোগ দিয়েছে সরকার। সরকারি ব্যাবস্থায় পাশাপাশি যোগ্য বেসরকারি প্রতিষ্ঠানকে জ্বালানি তেল আমদানির সুযোগ দিতে একটি সাধারণ নীতিমালা তৈরির কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তার ভাষ্য, কোনো নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দিতে নয়, বাজারে প্রতিযোগিতা ও সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করতেই এ উদ্যোগ নেয়া হচ্ছে। 

গাফিলতি তাঁদের, হামে মৃত্যু শিশুদের প্রথম আলো 

বিয়ের ১১ বছর পর সন্তানের মা হয়েছিলেন ফারজানা ইসলাম। তা-ও বহু ব্যয় করে, আইভিএফ (বিশেষ প্রজনন চিকিৎসা) পদ্ধতিতে। ফারজানা সন্তানের নাম রেখেছিলেন ফাইয়াজ হাসান তাজিম। ফেসবুক প্রোফাইলে নিজের নাম দিয়েছিলেন ‘তাজিমের আম্মু’। হামে আক্রান্ত হয়ে গত ২২ এপ্রিল মারা যায় তাজিম। বয়স হয়েছিল ৮ মাস ১৮ দিন। হাম ও হামের উপসর্গে গত ১৫ মার্চ থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত তাজিমের মতো ৮৮০ জনের মৃত্যু হয়েছে, যাদের প্রায় সবাই শিশু।

দেশে বহু বছর ধরে হাম নিয়ন্ত্রণেই ছিল। হামে শিশু মৃত্যু হয়েছে, এমন খবর ছিল বিরল। এ বছর কেন বিপর্যয় তৈরি করল, দায় কাদের—তা নিয়ে তিন মাস ধরে অনুসন্ধান করেছে প্রথম আলো। সরকারের নথিপত্র সংগ্রহ, বিশ্লেষণ এবং বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে দেখা গেছে, হাম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেছে গাফিলতির কারণে। 

এবার দোভাল-গোর বৈঠক সমীকরণ নিয়ে নজর সবার - নয়া দিগন্ত

নয়াদিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের বৈঠক ঘিরে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকের পর প্রকাশ্যে আসা তথ্যানুযায়ী, আলোচনার মূল বিষয় ছিল ভারত-যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক এবং দুই দেশের সহযোগিতা আরো গভীর করা। তবে বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা বা কোনো গোপন সমঝোতার বিস্তারিত প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। 

ফখরুলই রাষ্ট্রপতি হচ্ছেন, ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী - কালের কন্ঠ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই শেষ পর্যন্ত চূড়ান্ত হওয়ার পথে। একই সঙ্গে দলটির পরবর্তী মহাসচিব হিসেবে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নামও আলোচনার কেন্দ্রে রয়েছে। সরকার এবং দলের উচ্চ পর্যায় থেকে কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন এবং মহাসচিব হিসেবে রিজভীর দায়িত্ব নেওয়ার বিষয়টি দল থেকে আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করা হয়নি। 

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন - মানবজমিন

ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যদিয়ে শুরু হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এরপর পর্যায়ক্রমে পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা ও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারি থেকেই এই নির্বাচনের প্রক্রিয়া শুরু হচ্ছে। এমন লক্ষ্য নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানবজমিনকে জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে। পর্যায়ক্রমে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রক্রিয়া শেষ করা হবে। এ বছরের শেষ বা আগামী বছরের শুরুতেই এই প্রক্রিয়া শুরু হবে। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ৩১শে জুলাই পর্যন্ত নিবন্ধিত ভোটারদের নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 

সেই পুরোনো বৃত্তেই পুলিশ - যুগান্তর

আওয়ামী লীগের শাসনামলে পুলিশের নিয়োগ থেকে শুরু করে পদোন্নতি, বদলি ও মাঠপর্যায়ে দায়িত্ব পালন-সব ক্ষেত্রেই ছিল বিতর্ক। পুলিশের হাতে সাধারণ মানুষ ও বিরোধী দলের অসংখ্য নেতাকর্মী হয়রানির শিকার হওয়ার অভিযোগও ছিল অহরহ। বাহিনীর কিছু সদস্য ডাকাতি, ছিনতাই ও মাদক দিয়ে নির্দোষ মানুষকে ফাঁসানোসহ নানা অপরাধে জড়িয়ে পড়েছিল। সেসময় পুলিশের একটি বড় অংশ ক্ষমতাসীন দলের ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল।

কিছুদিন স্থিতিশীল থাকলেও এখন বাড়ছে প্রধান প্রধান ভোগ্যপণ্যের দাম - বণিক বার্তা

চলতি অর্থবছরের বাজেটে ৬০টি নিত্যপণ্যের আমদানিতে উৎসে কর ও অগ্রিম আয়কর কমানো হয়। এতে জুনের শেষার্ধ ও জুলাইয়ে দেশের পাইকারি বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল ছিল।

তবে বিরূপ আবহাওয়া, জ্বালানি সংকটে পরিবহন ব্যয় বৃদ্ধি এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অস্থিরতায় আগস্টের শুরু থেকেই পাইকারিতে প্রধান প্রধান ভোগ্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। পাইকারিতে দাম বাড়ার প্রভাব দেশব্যাপী খুচরা বাজারেও পড়ছে। 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ: চাকরিপ্রত্যাশীরা উদ্বিগ্ন - আজকের পত্রিকা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা আবারও পরিচালনা পর্ষদের হাতে দেওয়ার আলোচনায় উদ্বেগের মধ্যে পড়েছেন চাকরিপ্রত্যাশীরা। তাঁরা বলছেন, এটা হলে নিয়োগে দুর্নীতি হবে এবং তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন। তাই প্রতিবাদ জানিয়ে গত সোমবার এবং গতকাল মঙ্গলবার কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন চাকরিপ্রত্যাশীরা।

এমন প্রেক্ষাপটে বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকেরা এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগ ব্যবস্থার পক্ষে মত দিয়ে একে আরও কার্যকর করার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন পরিচালনা পর্ষদের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়নি বলে জানিয়ে এ বিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন। 

জিপিএ ৩-এর নিচে অর্ধেক শিক্ষার্থী, বৈষম্যের ইঙ্গিত - সমকাল

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের অর্ধেক জিপিএ ৩-এর নিচে পেয়েছে। এমন খারাপ ফলের পেছনে শিক্ষাক্ষেত্রে চলমান বৈষম্যের বড় প্রভাব আছে বলে মনে করছেন শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং শিক্ষাবিদরা। ফলে বিপুল সংখ্যক শিক্ষার্থী খারাপ ফল নিয়ে উচ্চ মাধ্যমিকে যাচ্ছে। গত সোমবার প্রকাশিত ফলের তথ্য অনুযায়ী, এবার ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পাস করেছে। ফল বিশ্লেষণ করে দেখা গেছে, পরীক্ষার্থীদের ৫০.৩৪ শতাংশ জিপিএ ৩-এর কম পেয়েছে। 

জ্বালানিসংকটে দেশে রেকর্ড লোডশেডিং - দৈনিক ইত্তেফাক

দেশে আমদানিসহ স্থাপিত বিদ্যুেকন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা প্রায় ২৯ হাজার মেগাওয়াট। কিন্তু সক্ষমতার অর্ধেক চাহিদা উঠলেই সামাল দিতে পারছে না বিদ্যুৎ খাত। মূলত গ্যাস ঘাটতি, পায়রা ও আদানির কেন্দ্র থেকে উৎপাদন কমে যাওয়া এবং ব্যয়বহুল তেলচালিত কেন্দ্র পর্যাপ্ত পরিমাণে চালানোর মতো আর্থিক সক্ষমতার অভাব থাকায় বিদ্যুতের উৎপাদন ও সরবরাহে বড় ঘাটতি তৈরি হয়েছে। এর ফলে সারা দেশেই লোডশেডিং চলছে। সবচেয়ে বেশি লোডশেডিং হচ্ছে গ্রামাঞ্চলে। বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ার কারণে বিদ্যুতের চাহিদা কিছু কম। গরম বাড়লে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আরো নাজুক হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

\

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত