সংবাদ

চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৫:১৯ পিএম

চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ছবি : সংবাদ

চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামের এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে শহরের ছায়াবানী রেল ক্রসিংয়ের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তায়েবা আক্তার চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকার তাজুল ইসলামের মেয়ে। সে স্থানীয় বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামমুখী ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনটি ছেড়ে আসে। ট্রেনটি ছায়াবানী রেল ক্রসিং পার হওয়ার সময় তায়েবা রেললাইন পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর রেলওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করে। সেটির সূত্র ধরেই তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। খবর পেয়ে নিহতের স্বজনরা রেলওয়ে থানায় ভিড় করেন।

চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কর বলেন, ঘটনাস্থল থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা থানায় এসেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামের এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে শহরের ছায়াবানী রেল ক্রসিংয়ের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তায়েবা আক্তার চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকার তাজুল ইসলামের মেয়ে। সে স্থানীয় বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামমুখী ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনটি ছেড়ে আসে। ট্রেনটি ছায়াবানী রেল ক্রসিং পার হওয়ার সময় তায়েবা রেললাইন পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর রেলওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করে। সেটির সূত্র ধরেই তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। খবর পেয়ে নিহতের স্বজনরা রেলওয়ে থানায় ভিড় করেন।

চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কর বলেন, ঘটনাস্থল থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা থানায় এসেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত