সংবাদ

প্রবাসীর বাড়িতে ঢুকে ৩ জনকে ‘কোপালো’ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী

প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৬:০৬ পিএম

প্রবাসীর বাড়িতে ঢুকে ৩ জনকে ‘কোপালো’ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী
অভিযুক্ত ছাত্রলীগ কর্মী নাঈম। ছবি : সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে এক প্রবাসীর বাড়িতে ঢুকে তার স্ত্রী, শিশুসন্তান ও এক প্রতিবেশীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ কর্মী নাঈমকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। নাঈম ওই এলাকার রফিক মিয়ার ছেলে এবং উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলে স্থানীয় বাসিন্দারা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রবাসী ইলিয়াছ হোসেনের বাড়ির পাশের একটি সুপারি গাছ বেয়ে দোতলার ঘরে প্রবেশ করেন নাঈম। ঘরে ঢুকে তল্লাশি চালানোর সময় ইলিয়াছের স্ত্রী নাজমা আক্তার তাকে দেখে ফেলেন। নাজমা বিষয়টি মুঠোফোনে স্বজনদের জানানোর চেষ্টা করলে নাঈম তার ওপর ঝাঁপিয়ে পড়েন। একপর্যায়ে নাঈম তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে নাজমাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন।

এ সময় নাজমার চিৎকার শুনে তার শিশু মেয়ে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করেন নাঈম। তাদের বাঁচাতে প্রতিবেশী নুহিন মিয়া এগিয়ে এলে নাঈম তাকেও কুপিয়ে জখম করেন। তিনজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে নাঈমকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হাসপাতালে চিকিৎসাধীন নাজমা আক্তার বলেন, ‘নাঈম গাছ বেয়ে ঘরে ঢুকে চুরি করতে চেয়েছিল। আমি ফোন করতে গেলেই সে আমাকে জানোয়ারের মতো কোপাতে শুরু করে। আমার মেয়েটাকেও ছাড়েনি।’

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে অভিযুক্ত নাঈমকে আটক করেছি। তার বাবা রফিককেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজু করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

প্রবাসীর বাড়িতে ঢুকে ৩ জনকে ‘কোপালো’ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত