সংবাদ

গলায় রুটি আটকে স্কুলছাত্রীর মৃত্যু

প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১১:০১ এএম

গলায় রুটি আটকে স্কুলছাত্রীর মৃত্যু
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের সখিপুরে পড়াশোনার ফাঁকে শুকনো রুটি খেতে গিয়ে গলায় আটকে জান্নাত (১৩) নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যার পর সখিপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সানবান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাত স্থানীয় সূর্যতরুণ আবাসিক শিক্ষাঙ্গনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা আজগর আলী একজন সৌদি আরবপ্রবাসী।

পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার পর জান্নাত পড়তে বসেছিল। এ সময় মা তাকে রুটি বানিয়ে দেন। পড়ার ফাঁকে রুটি খাওয়ার সময় হঠাৎ একটি শুকনো টুকরো গলায় আটকে যায়। এতে সে দ্রুত অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নিহতের নানা সিদ্দিক হোসেন বলেন, খাওয়ার সময় হঠাৎ জান্নাতের গলায় খাবার আটকে গেলে সে শ্বাসকষ্টে ভুগতে শুরু করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা সেলিম কবির জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই জান্নাতের মৃত্যু হয়েছে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন রাত পৌনে নয়টার দিকে বলেন, জান্নাতের বাবা-মায়ের মধ্যে একটি মামলা নিয়ে বিরোধ চলছে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

গলায় রুটি আটকে স্কুলছাত্রীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত