সংবাদ

কর্মচারীকে পেটানোর ভিডিও ভাইরাল: ত্রিশালের সেই ইউএনও বদলি

প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১১:২২ এএম

কর্মচারীকে পেটানোর ভিডিও ভাইরাল: ত্রিশালের সেই ইউএনও বদলি
ছবি : সংবাদ

ময়মনসিংহের ত্রিশালে বালুমহালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এক কর্মচারীকে মারধর করে আলোচিত হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীকে বদলি করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ (সিনিয়র) সহকারী সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব ড. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, গত বুধবার (১২ আগস্ট) ত্রিশালের একটি বালুমহালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ‘সৃষ্টি এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের এক কর্মচারীকে প্রথমে চড় এবং পরে বেত দিয়ে পেটান ইউএনও আরাফাত সিদ্দিকী। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। সরকারি কর্মকর্তার এমন আচরণে স্থানীয় পর্যায়ে ও অনলাইনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

বিতর্কিত এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তাকে ত্রিশাল থেকে সরিয়ে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো। যদিও সরকারি প্রজ্ঞাপনে বদলির সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি, তবে স্থানীয়দের মতে ভাইরাল হওয়া ভিডিওর জেরেই এই তড়িঘড়ি বদলি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

কর্মচারীকে পেটানোর ভিডিও ভাইরাল: ত্রিশালের সেই ইউএনও বদলি

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

ময়মনসিংহের ত্রিশালে বালুমহালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এক কর্মচারীকে মারধর করে আলোচিত হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীকে বদলি করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ (সিনিয়র) সহকারী সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব ড. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, গত বুধবার (১২ আগস্ট) ত্রিশালের একটি বালুমহালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ‘সৃষ্টি এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের এক কর্মচারীকে প্রথমে চড় এবং পরে বেত দিয়ে পেটান ইউএনও আরাফাত সিদ্দিকী। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। সরকারি কর্মকর্তার এমন আচরণে স্থানীয় পর্যায়ে ও অনলাইনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

বিতর্কিত এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তাকে ত্রিশাল থেকে সরিয়ে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো। যদিও সরকারি প্রজ্ঞাপনে বদলির সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি, তবে স্থানীয়দের মতে ভাইরাল হওয়া ভিডিওর জেরেই এই তড়িঘড়ি বদলি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত