সংবাদ

মানিকগঞ্জে মাসের শ্রেষ্ঠ ওসি হলেন সাটুরিয়ার মোশাররফ হোসেন

মোঃ লুৎফর রহমান, মানিকগঞ্জ
মোঃ লুৎফর রহমান, মানিকগঞ্জ
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১১:৪৪ এএম

মানিকগঞ্জে মাসের শ্রেষ্ঠ ওসি হলেন সাটুরিয়ার মোশাররফ হোসেন
ছবি : সংবাদ

মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন সাটুরিয়া থানার পুলিশ পরিদর্শক মো. মোশাররফ হোসেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, পরোয়ানা তামিল ও মামলার রহস্য উদ্ঘাটনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে এই শ্রেষ্ঠত্বের স্মারক তুলে দেওয়া হয়। মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা প্রদান করেন।

সভায় পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় মো. মোশাররফ হোসেনের কাজের প্রশংসা করেন। সম্মাননা পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ওসি মোশাররফ হোসেন বলেন, ‘এই অর্জন সাটুরিয়া থানার সব সহকর্মী এবং সাধারণ মানুষের সহযোগিতার ফসল। এই স্বীকৃতি ভবিষ্যতে জনসেবার মান আরও উন্নত করতে আমাকে অনুপ্রেরণা জোগাবে।’

সাটুরিয়া থানায় যোগদানের পর থেকেই জনবান্ধব পুলিশিং এবং অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মোশাররফ হোসেন। একই অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে সাটুরিয়া থানার মো. রুবেল আহমেদকেও পুরস্কৃত করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

মানিকগঞ্জে মাসের শ্রেষ্ঠ ওসি হলেন সাটুরিয়ার মোশাররফ হোসেন

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন সাটুরিয়া থানার পুলিশ পরিদর্শক মো. মোশাররফ হোসেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, পরোয়ানা তামিল ও মামলার রহস্য উদ্ঘাটনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে এই শ্রেষ্ঠত্বের স্মারক তুলে দেওয়া হয়। মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা প্রদান করেন।

সভায় পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় মো. মোশাররফ হোসেনের কাজের প্রশংসা করেন। সম্মাননা পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ওসি মোশাররফ হোসেন বলেন, ‘এই অর্জন সাটুরিয়া থানার সব সহকর্মী এবং সাধারণ মানুষের সহযোগিতার ফসল। এই স্বীকৃতি ভবিষ্যতে জনসেবার মান আরও উন্নত করতে আমাকে অনুপ্রেরণা জোগাবে।’

সাটুরিয়া থানায় যোগদানের পর থেকেই জনবান্ধব পুলিশিং এবং অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মোশাররফ হোসেন। একই অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে সাটুরিয়া থানার মো. রুবেল আহমেদকেও পুরস্কৃত করা হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত