সংবাদ

সোনারগাঁয়ে ম্যারাথন দৌড়ে হঠাৎ বিষাদের ছায়া

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৯:০৫ পিএম

সোনারগাঁয়ে ম্যারাথন দৌড়ে হঠাৎ বিষাদের ছায়া
ম্যারাথন দৌড়ের পথিমধ্যে প্রাণ হারালেন টিপু সুলতান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ম্যারাথন দৌড়ে অংশ নেয়া টিপু সুলতান (৪০) নামের এক রানারের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে সাড়ে ৭ কিলোমিটার ম্যারাথন দৌড়ানোর সময় পথিমধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

‘সোনারগাঁও রানার্স’ নামের সংগঠনের উদ্যোগ ও আয়োজনে শুক্রবার সকালে উপজেলার পৌরসভাধীন আমিনপুর মাঠ থেকে ‘সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’ ম্যারাথন দৌড় শুরু হয়। এতে সারাদেশ থেকে ৬ শতাধিক মানুষ অংশ নেয়।

দৌড়ের প্রায় অর্ধেক পথ অতিক্রম করার সময় ম্যারাথন রানার টিপু সুলতান বালিয়া দিঘিরপাড় এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ইভেন্টের মেডিকেল টিম তাকে স্থানীয় একটি বেসসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত ম্যারাথন রানার টিপু সুলতান কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কাটথাল গ্রামের মৃত রাজ্জাক মিয়ার ছেলে। 

‘সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’-এর আয়োজক সদস্য শিমুল ভূইয়া জানান, সারাদেশ থেকে প্রায় ৬ শ’ রানারের সাথে টিপু সুলতানও প্রতিযোগিতায় অংশ নেন। পথিমধ্যে অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে ম্যারাথন দৌড়ে হঠাৎ বিষাদের ছায়া

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ম্যারাথন দৌড়ে অংশ নেয়া টিপু সুলতান (৪০) নামের এক রানারের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে সাড়ে ৭ কিলোমিটার ম্যারাথন দৌড়ানোর সময় পথিমধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

‘সোনারগাঁও রানার্স’ নামের সংগঠনের উদ্যোগ ও আয়োজনে শুক্রবার সকালে উপজেলার পৌরসভাধীন আমিনপুর মাঠ থেকে ‘সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’ ম্যারাথন দৌড় শুরু হয়। এতে সারাদেশ থেকে ৬ শতাধিক মানুষ অংশ নেয়।

দৌড়ের প্রায় অর্ধেক পথ অতিক্রম করার সময় ম্যারাথন রানার টিপু সুলতান বালিয়া দিঘিরপাড় এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ইভেন্টের মেডিকেল টিম তাকে স্থানীয় একটি বেসসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত ম্যারাথন রানার টিপু সুলতান কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কাটথাল গ্রামের মৃত রাজ্জাক মিয়ার ছেলে। 

‘সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’-এর আয়োজক সদস্য শিমুল ভূইয়া জানান, সারাদেশ থেকে প্রায় ৬ শ’ রানারের সাথে টিপু সুলতানও প্রতিযোগিতায় অংশ নেন। পথিমধ্যে অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত