সংবাদ

মাছ রপ্তানিতে আয় ৬ হাজার কোটি টাকা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১১:৫৯ পিএম

মাছ রপ্তানিতে আয় ৬ হাজার কোটি টাকা

চিংড়িসহ নানা প্রজাতির মাছ ও মৎস্যজাত পণ্য বিদেশে রপ্তানি করে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২০২৫-২৬ অর্থবছরে বিশ্বের প্রায় ৫২টি দেশে মাছ রপ্তানি করে ৬ হাজার কোটি টাকারও বেশি আয় হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এশিয়ার দেশগুলো ক্রমেই মিঠাপানির মাছ উৎপাদনের কেন্দ্রে পরিণত হচ্ছে এবং এ ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল।

রবিবার দুপুরে কিশোরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মৎস্য খাতের সফলতার কৃতিত্ব উদ্যোক্তা ও চাষিদের দিয়ে বলেন, "মৎস্য খাতে যারা উদ্যোক্তা, ব্যবসায়ী, মৎস্যচাষি এবং বিভিন্নভাবে সম্পৃক্ত, তারা সবাই এই অর্জনের দাবিদার। যারা আজ পুরস্কৃত হয়েছেন, তাদেরসহ এ খাতের সঙ্গে যুক্ত প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই।"

তিনি আরও উল্লেখ করেন, মৎস্য চাষ দেশের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি বিপুল মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও প্রান্তিক জনগোষ্ঠীর আয় বাড়াতে বড় ভূমিকা রাখছে।

নদীমাতৃক বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরে তিনি ঘোষণা দেন, দেশের অনাবাদী ও পড়ে থাকা পুকুর, হাওর, বিলসহ বিভিন্ন জলাশয় সংস্কার করে মাছ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই পরিকল্পনা বাস্তবায়নে তিনি বলেন, "যে এলাকার জলাশয়গুলো সংস্কার করা হবে, ওই এলাকার তরুণদের মধ্যে সেগুলো সুন্দরভাবে বণ্টন করা হবে। এর মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।"

তিনি জানান, এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বরতদের ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর শুভ উদ্বোধন করেন। মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত সফল ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে তিনি জাতীয় মৎস্য পদক তুলে দেন।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিপুল সংখ্যক মৎস্যচাষি উপস্থিত ছিলেন। মৎস্য পক্ষের অনুষ্ঠান শেষ করে প্রধানমন্ত্রী দিনব্যাপী আরও বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন, বৃক্ষরোপণ এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

মাছ রপ্তানিতে আয় ৬ হাজার কোটি টাকা

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত