সংবাদ

‘বিএনপিকে হেয় করতে সারের কৃত্রিম সংকট বানিয়ে আন্দোলন’- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পিএম

‘বিএনপিকে হেয় করতে সারের কৃত্রিম সংকট বানিয়ে আন্দোলন’- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
ছবি : সংগৃহীত

বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় প্রতিপন্ন করতেই একটি রাজনৈতিক দলের সদস্যরা সারের কৃত্রিম সংকট তৈরি করে আন্দোলনের চক্রান্ত করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সারা দেশে যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেখানে সারের সংকট নিয়ে কোনো ধরনের আন্দোলন হয়নি। কিন্তু বিশেষ একটি রাজনৈতিক দলের সদস্যরা যেসব এলাকায় প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন, কেবল সেসব এলাকাতেই চক্রান্তমূলকভাবে সার সংকটকে কেন্দ্র করে আন্দোলন গড়ে তোলা হয়েছে।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার বেশ সতর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এলজিআরডি প্রতিমন্ত্রী নিশ্চিত করেন যে, আগামী বছরের জানুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে প্রতিমন্ত্রী কুড়িগ্রাম জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক এবং জেলা উন্নয়ন সভায় অংশ নেন। 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

‘বিএনপিকে হেয় করতে সারের কৃত্রিম সংকট বানিয়ে আন্দোলন’- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় প্রতিপন্ন করতেই একটি রাজনৈতিক দলের সদস্যরা সারের কৃত্রিম সংকট তৈরি করে আন্দোলনের চক্রান্ত করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সারা দেশে যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেখানে সারের সংকট নিয়ে কোনো ধরনের আন্দোলন হয়নি। কিন্তু বিশেষ একটি রাজনৈতিক দলের সদস্যরা যেসব এলাকায় প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন, কেবল সেসব এলাকাতেই চক্রান্তমূলকভাবে সার সংকটকে কেন্দ্র করে আন্দোলন গড়ে তোলা হয়েছে।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার বেশ সতর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এলজিআরডি প্রতিমন্ত্রী নিশ্চিত করেন যে, আগামী বছরের জানুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে প্রতিমন্ত্রী কুড়িগ্রাম জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক এবং জেলা উন্নয়ন সভায় অংশ নেন। 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত