সংবাদ

প্রবাসীদের যন্ত্রণার চিত্র তুলে ধরে সোচ্চার জনপ্রিয় সংগীতশিল্পী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:৫৪ পিএম

প্রবাসীদের যন্ত্রণার চিত্র তুলে ধরে সোচ্চার জনপ্রিয় সংগীতশিল্পী

গান গাওয়ার সুবাদে পৃথিবীর বহু দেশে প্রবাসীদের জীবনযাত্রা খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের। সেই অভিজ্ঞতা থেকে প্রবাসীদের কষ্ট, সংগ্রাম ও দেশের অর্থনীতির প্রতি তাদের অবদানের কথা স্মরণ করে এক আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন তিনি।

আসিফ আকবর স্পষ্ট ভাষায় বলেন, "নিজের দেশের বাইরে আসলেই আনন্দ নেই, মানুষ বাধ্য হয়েই যাপিত জীবনে আনন্দ খুঁজে নেয়। বৈধ কিংবা অবৈধ, যে উপায়েই হোক পরিবার পিছনে ফেলে প্রবাস জীবন নিদারুণ কষ্টের। মন থাকে দেশে, শরীর খাটে বিদেশে।"

উন্নত দেশের প্রবাসী জীবনের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, "উন্নত ও পশ্চিমা দেশগুলোয় সোশ্যাল সিকিউরিটি সার্বজনীন হওয়ায় কিছুটা স্বস্তির জীবন কাটানো যায়। সেখানকার জীবন খুব গতিময় হলেও লাইফস্টাইল রোবটিক। তারা বিনোদন খুঁজে নেওয়ার সামর্থ্য রাখেন।"

তবে মধ্যপ্রাচ্য বা আফ্রিকার মতো অঞ্চলে থাকা বাংলাদেশিদের দুঃখ-কষ্টের চিত্র যে কতটা ভয়াবহ, তা ফুটে উঠেছে তার বক্তব্যে। আসিফ আকবর আফসোসের সঙ্গে বলেন, পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে অনেক প্রবাসীকে সাগর, জঙ্গল ও পাহাড়ে প্রাণ হারাতে হচ্ছে। মানব পাচার ও প্রতারণার শিকার হয়ে জেল-পুলিশের মুখোমুখি হতে হয় বহু প্রবাসীকে।

প্রবাসীদের এই অবমূল্যায়ন দূর করার তাগিদ দিয়ে সংগীতশিল্পী আসিফ আকবর বলেন, "ভাগ্যবিড়ম্বিত প্রবাসীদের জীবনমানের দিকে নজর দেওয়ার সময় এসেছে, নিশ্চিত করতে হবে দেশে এসেও যেন তারা স্বস্তি পায়।"

দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে তাদের স্বীকৃতি দিয়ে তিনি আরও বলেন, "প্রবাসীরা দেশের অর্থনীতির মেরুদণ্ড সোজা রেখেছে।"

প্রবাসীদের কল্যাণে কার্যকর পদক্ষেপের ওপর জোর দিয়ে আসিফ আকবর প্রবাসী শুমারির মাধ্যমে একটি পূর্ণাঙ্গ তথ্যভান্ডার তৈরির আহ্বান জানান। সেই সঙ্গে মানব পাচার রোধে সর্বাত্মক নজরদারি ও অনিয়মে কঠোর শাস্তির দাবি জানান তিনি।

পরিশেষে প্রবাসীদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা জানিয়ে এই শিল্পী লেখেন, "ভালোবাসা অবিরাম..."।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

প্রবাসীদের যন্ত্রণার চিত্র তুলে ধরে সোচ্চার জনপ্রিয় সংগীতশিল্পী

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত