সংবাদ

১ হাজার কোটি ছুঁতে চলেছে ‘জেলার টু’

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১১:১৬ এএম

১ হাজার কোটি ছুঁতে চলেছে ‘জেলার টু’
ছবি : সংগৃহীত

সুপারস্টার রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত ‘জেলার টু’ সিনেমাটি বিশ্বব্যাপী এক হাজার কোটি রুপি আয় করা প্রথম তামিল সিনেমা হতে পারে বলে ধারণা করছেন চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকেরা। আগামী ১৫ অক্টোবর নেলসন পরিচালিত এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ধানুশের সিনেমা সরে দাঁড়ানোয় একক মুক্তিসহ উৎসবের মৌসুম ও রজনীকান্তের তুমুল জনপ্রিয়তাকে কেন্দ্র করে বড় আয়ের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকেরা। সিনেমাটিতে প্যান-ইন্ডিয়া তারকাশিল্পীদের ঢল নেমেছে - মালয়ালমের মোহনলাল, কন্নড়ের শিবা রাজকুমার এবং হিন্দির হৃতিক রোশন, বিদ্যা বালানসহ আরও অনেকে অভিনয় করেছেন। চেন্নাইভিত্তিক বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা ও প্রযোজক জি ধনঞ্জেয়ন জানান, বিশেষ করে হৃতিক রোশনের উপস্থিতি এবং হিন্দি বলয়ে সঠিক পরিবেশনা নিশ্চিত হলে ১ হাজার কোটি রুপির মাইলফলক অর্জন অসম্ভব নয়।

তবে কিছুটা সংশয় প্রকাশ করেছেন প্রদর্শন ব্যবসায়ী বিশেক চৌহান। তাঁর মতে, প্রথম ‘জেলার’ সিনেমার গানগুলোর মতো এবারও সংগীত অতটা ঝড় তুলতে পারেনি। হিন্দি মাল্টিপ্লেক্সে প্রদর্শনী নিশ্চিত না হলে উত্তর ভারতে আশানুরূপ ব্যবসা নাও হতে পারে। ফলে মূল লক্ষ্য থাকবে আগের ‘জেলার’-এর ৬০৪ কোটি ৫০ লাখ রুপির রেকর্ড অতিক্রম করা।

উল্লেখ্য, বর্তমানে সর্বোচ্চ আয়ের তামিল সিনেমার তালিকায় ৬৯১ কোটি রুপি নিয়ে রজনীকান্তের ‘২.০’ প্রথম, ৬০৫ কোটি ৯০ লাখ রুপি নিয়ে বিজয়ের ‘লিও’ দ্বিতীয় এবং ‘জেলার’ রয়েছে তৃতীয় স্থানে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

১ হাজার কোটি ছুঁতে চলেছে ‘জেলার টু’

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সুপারস্টার রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত ‘জেলার টু’ সিনেমাটি বিশ্বব্যাপী এক হাজার কোটি রুপি আয় করা প্রথম তামিল সিনেমা হতে পারে বলে ধারণা করছেন চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকেরা। আগামী ১৫ অক্টোবর নেলসন পরিচালিত এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ধানুশের সিনেমা সরে দাঁড়ানোয় একক মুক্তিসহ উৎসবের মৌসুম ও রজনীকান্তের তুমুল জনপ্রিয়তাকে কেন্দ্র করে বড় আয়ের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকেরা। সিনেমাটিতে প্যান-ইন্ডিয়া তারকাশিল্পীদের ঢল নেমেছে - মালয়ালমের মোহনলাল, কন্নড়ের শিবা রাজকুমার এবং হিন্দির হৃতিক রোশন, বিদ্যা বালানসহ আরও অনেকে অভিনয় করেছেন। চেন্নাইভিত্তিক বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা ও প্রযোজক জি ধনঞ্জেয়ন জানান, বিশেষ করে হৃতিক রোশনের উপস্থিতি এবং হিন্দি বলয়ে সঠিক পরিবেশনা নিশ্চিত হলে ১ হাজার কোটি রুপির মাইলফলক অর্জন অসম্ভব নয়।

তবে কিছুটা সংশয় প্রকাশ করেছেন প্রদর্শন ব্যবসায়ী বিশেক চৌহান। তাঁর মতে, প্রথম ‘জেলার’ সিনেমার গানগুলোর মতো এবারও সংগীত অতটা ঝড় তুলতে পারেনি। হিন্দি মাল্টিপ্লেক্সে প্রদর্শনী নিশ্চিত না হলে উত্তর ভারতে আশানুরূপ ব্যবসা নাও হতে পারে। ফলে মূল লক্ষ্য থাকবে আগের ‘জেলার’-এর ৬০৪ কোটি ৫০ লাখ রুপির রেকর্ড অতিক্রম করা।

উল্লেখ্য, বর্তমানে সর্বোচ্চ আয়ের তামিল সিনেমার তালিকায় ৬৯১ কোটি রুপি নিয়ে রজনীকান্তের ‘২.০’ প্রথম, ৬০৫ কোটি ৯০ লাখ রুপি নিয়ে বিজয়ের ‘লিও’ দ্বিতীয় এবং ‘জেলার’ রয়েছে তৃতীয় স্থানে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত