বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্যে টানা সাত দিন (১৬৮ ঘণ্টা) নেচে এক অনন্য নজির স্থাপন করেছেন নাইজেরিয়ার ৩৩ বছর বয়সী নৃত্যশিল্পী বেঞ্জামিন ড্যানিয়েল। ‘বেন ড্যান্সার’ নামে পরিচিত এই পেশাদার শিল্পী শারীরিক ও মানসিক চরম ক্লান্তি জয় করে নাইজেরিয়ার লাগোসের ফ্রিডম পার্কে নির্ধারিত লক্ষ্য পূরণ করেন।
বর্তমানে তার এই বিরল আবেদনের কাগজপত্র এবং ভিডিও প্রমাণ পর্যালোচনা করছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।
২২ সেপ্টেম্বর মঙ্গলবার শুরু হওয়া এই বিশেষ ‘ড্যান্সাথনে’ ভোররাত তিনটায় নিজের ১৬৮ ঘণ্টার মূল লক্ষ্য স্পর্শ করেন বেঞ্জামিন। তবে সেখানেই তিনি থেমে থাকেননি; উপস্থিত সমর্থকদের উল্লাসের মধ্যে আরও ৯ ঘণ্টা ধরে নাচ চালিয়ে যান। টানা দীর্ঘ সময় নাচার ধকলে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ায় আয়োজন শেষের পরপরই তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তারা বেঞ্জামিনের আবেদনটি পর্যালোচনা করছে। সব প্রমাণের বৈধতা যাচাই ও চূড়ান্ত রিভিউ শেষে আনুষ্ঠানিকভাবে এই নতুন রেকর্ড ঘোষণা করা হবে। বর্তমানে এককভাবে দীর্ঘতম সময় নাচার বিশ্বরেকর্ডটি রয়েছে ভারতের কথক নৃত্যশিল্পী সৃষ্টি সুধীর জগতাপের দখলে, যিনি টানা ১২৭ ঘণ্টা নেচেছিলেন।
প্রায় ১৮ বছর ধরে নাচের জগতে যুক্ত থাকা বেঞ্জামিন এই ম্যারাথনে আফ্রোবিটস, ফুজি, জ্যাজ ও জুকের মতো নানা ঘরানার নাচের পাশাপাশি নাইজেরিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের নানা পোশাক পরিধান করে পারফর্ম করেন। লাগোসের ফ্রিডম পার্কে ভক্ত ও তরুণদের ঢলে পুরো আয়োজনটি একটি বর্ণিল উৎসবে রূপ নেয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমেও রীতিমতো ভাইরাল হয়ে যায়।
গিনেসের কড়া নিয়ম অনুযায়ী, প্রতি এক ঘণ্টা টানা নাচার বিপরীতে বেঞ্জামিনকে মাত্র পাঁচ মিনিটের বিরতি ও হালকা খাবার গ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, সম্প্রতি নাইজেরিয়ায় গিনেস বিশ্বরেকর্ড গড়ার এক ধরনের জোয়ার লক্ষ্য করা যাচ্ছে। ২০২৩ সালে নাইজেরীয় শেফ হিল্ডা বাচির টানা ৯৩ ঘণ্টা রান্নার বিশ্বরেকর্ডের পর থেকে দেশটির তরুণদের মাঝে বিভিন্ন বিষয়ে বিশ্বরেকর্ড গড়ার প্রবণতা বহুগুণ বেড়ে গেছে।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন