বাংলাদেশের জুলাই আন্দোলনের প্রেক্ষাপট ও সে সময়ের ৩৬ দিনের ঘটনাবলী নিয়ে তৈরি আল জাজিরা ইংলিশের ইনভেস্টিগেটিভ ইউনিটের প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস ২০২৬-এর জন্য মনোনীত হয়েছে।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় প্রামাণ্যচিত্রটি স্থান পেয়েছে ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে। মূল অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খানের নেতৃত্বে তৈরি এই ভিজ্যুয়াল প্রতিবেদনে উঠে এসেছে আন্দোলন চলাকালের প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার ও গুরুত্বপূর্ণ নানা তথ্য-উপাত্ত।
মনোনয়নের বিষটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে অনুভূতি প্রকাশ করে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান বলেন, "এই স্বীকৃতি বাংলাদেশের মানুষের। বিশেষ করে জুলাইয়ের সেই ৩৬ দিন যারা নিজেদের জীবন দিয়ে পার করেছেন- শিক্ষার্থী, শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের প্রতি এই সম্মান উৎসর্গ করা হলো।"
আন্দোলনে জীবন উৎসর্গকারীদের স্মরণের পাশাপাশি সাক্ষাৎকারদাতাদের সাহসের প্রশংসা করে তিনি আরও যুক্ত করেন, "অনেক মানুষ ব্যক্তিগত ঝুঁকি নিয়ে তাদের অভিজ্ঞতা ও সাক্ষ্য তুলে ধরেছেন। তাদের সাহস ও আস্থার কারণেই প্রামাণ্যচিত্রটির গল্প আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছেছে।"
প্রামাণ্যচিত্রটির নির্মাণযাত্রায় সহকর্মী ও নেপথ্যের কলাকুশলীদের সম্মিলিত প্রচেষ্টার কথা উল্লেখ করে সবাইকে ধন্যবাদ জানান তিনি।
আন্তর্জাতিক মানের এই প্রামাণ্যচিত্র পরিবেশনায় বাংলাদেশের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অবস্থান বৈশ্বিক মঞ্চে জোরালোভাবে ফুটে উঠেছে।
এর আগে ২০০৪ সালে কিশোরদের নির্মিত প্রামাণ্যচিত্র ‘আমরাও পারি’ এটিএন বাংলায় সম্প্রচারিত হয়ে আন্তর্জাতিক চিলড্রেনস ডে অফ ব্রডকাস্টিং অ্যাওয়ার্ডের সুবাদে আন্তর্জাতিক এমি সংশ্লিষ্ট সম্মাননা ঘরে তুলেছিল। এই ধারাবাহিকতায় নির্মিত নতুন কাজটি দেশীয় সাংবাদিক ও নির্মাতাদের আন্তর্জাতিক আঙিনায় পৌঁছে যাওয়ার পথকে মসৃণ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ শাখায় এবার বাংলাদেশের এই নির্মাণের পাশাপাশি স্থান করে নিয়েছে ফ্রান্সের প্রামাণ্যচিত্র ‘মাই ফাদার্স হেয়ার’, যুক্তরাজ্যের ‘ব্রেকিং র্যাঙ্কস: ইনসাইড ইসরায়েলস ওয়ার’ এবং ব্রাজিলের ‘ফেমিনিস’।
আগামী ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বসতে যাওয়া আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের আড়ম্বরপূর্ণ আসরে চূড়ান্ত বিজয়ী নাম ঘোষণা সম্পন্ন হবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন