সংবাদ

ছয় মাসের কাজে পুরোপুরি সন্তুষ্ট নন প্রতিমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১২:২০ পিএম

ছয় মাসের কাজে পুরোপুরি সন্তুষ্ট নন প্রতিমন্ত্রী

সরকারের ছয় মাসের কার্যক্রমে নিজের অসন্তুষ্টির কথা জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা, খাল ও লেক সংস্কার এবং রাস্তাঘাটের উন্নয়নে কাজ শুরু হলেও মাঠপর্যায়ে এর সুফল পেতে আরও কিছুটা সময় লাগবে।

সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন সংস্থাগুলোর সৌরবিদ্যুতের ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা জানান।
সরকারের ছয় মাসের মূল্যায়নে নিজের অবস্থান পরিষ্কার করে প্রতিমন্ত্রী বলেন, "ছয় মাস তো খুব কম সময়। আমরা এই সময় ঢাকা নগরীর ধরেন ময়লা, মানে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি, খাল ও লেকগুলো নিয়ে কাজ শুরু করেছি, রাস্তাঘাটের উন্নয়নের জন্য কাজ করেছি।"
​কাজের বর্তমান অগ্রগতি ও সীমাবদ্ধতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে মীর শাহে আলম জানান, প্রাথমিক পরিস্থিতি বুঝতে ও সরকারের নতুন কাজের ধরনের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের খাপ খাইয়ে নিতে কিছুটা সময় লেগেছে।
সার্বিক অর্জনের মূল্যায়নে তিনি বলেন, "সব মিলিয়ে আমি বলব যে খুব একটা সন্তুষ্ট আমরা না। তবে কাজ যেগুলো শুরু করেছি এগুলো মাঠপর্যায়ে যখন দৃশ্যমান হবে একটু সময় লাগবে।"
একই সঙ্গে বর্ষাকালের নগরীর পরিস্থিতি নিয়ে তিনি উল্লেখ করেন, "বর্ষাকালে এবার আমার মনে হয় যে পানি যেটি জলাবদ্ধতা ঠিক না, জলজট যেটা ছিল খুব কম সময় ছিল। এজন্য আমরা অবশ্য দুঃখ প্রকাশ করেছি, এখনো করছি, আমাদের সীমাবদ্ধতা আছে।"
​স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে গৃহীত প্রকল্পগুলোর বিষয়ে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী জানান, সরকারের একাধিক উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্প প্রস্তাব বর্তমানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
তিনি বলেন, "সব মিলিয়ে আমরা ছয় মাসে অনেক দূর এগিয়েছি। বিশেষ করে সারা বাংলাদেশেই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আমরা একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি।"
তবে নির্বাচিত প্রতিনিধি না থাকাকে একটি বড় বাধা হিসেবে চিহ্নিত করে মীর শাহে আলম বলেন, "নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো এইভাবে রান করানো অসম্ভব। নির্বাচিত জনপ্রতিনিধিরা যখন এই অর্থবছরের নির্বাচনের মাধ্যমে চলে আসবে, তখন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কাজের গতি আরও বাড়বে, মানুষের সেবার মান আরও বাড়বে বলে আমি মনে করি।"

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

ছয় মাসের কাজে পুরোপুরি সন্তুষ্ট নন প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত