বিগত সাত মাসে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ থেকে প্রায় ৪ লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (১ অক্টোবর) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের জন্য ট্রলি কার্যক্রম উদ্বোধন ও প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, ফ্লাইট বিলম্বের কারণে প্রবাসীদের ভোগান্তি দূর করতে বিমানবন্দরের পাশে একটি রেস্টহাউস নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি যাত্রীদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত একটি চিকিৎসাকেন্দ্র স্থাপনের নির্দেশ দেন তিনি। পরিদর্শনকালে মন্ত্রী বিদেশগামী কর্মীদের সঙ্গে কথা বলে তাদের নানা সুযোগ-সুবিধার খোঁজ নেন।
অনুষ্ঠানে প্রবাসীদের আইনি সহায়তা জোরদারে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার প্রস্তাবে মন্ত্রী ইতিবাচক আশ্বাস দেন। এতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রহমান তরফদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন