সংবাদ

ডিসেম্বরে কোনো অপশক্তি বিশৃঙ্খলা তৈরি করতে পারবে না

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ০১:২৭ পিএম

ডিসেম্বরে কোনো অপশক্তি বিশৃঙ্খলা তৈরি করতে পারবে না

আগামী ডিসেম্বর মাসে কোনো অপশক্তি দেশে বিশৃঙ্খলা বা অস্থিরতা সৃষ্টি করতে পারবে না বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

​বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের 'শুভারম্ভ ফলক' উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

​ডিসেম্বর মাস ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য অস্থিরতা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন? ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস। ডিসেম্বরে কোনো অপশক্তি এখানে অস্থিরতা সৃষ্টি করতে পারবে বলে আমি বিশ্বাস করি না।"

​আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রসারে তেজগাঁওয়ে জমি বরাদ্দের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, "বাংলাদেশ আনসার-ভিডিপির দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল একটা সদর দপ্তর স্থাপন হবে সুষ্ঠু, একটা পরিকল্পিত জায়গায়, একটা প্রপার লোকেশনে। সেই স্বপ্নটা আজকে আমাদের পূরণ হয়েছে। আমরা গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩ দশমিক ৪৫ একর অর্থাৎ প্রায় ১১ বিঘার মতো। এই জায়গাটা বরাদ্দ পেয়েছি আনসারের সদর দপ্তর নির্মাণের জন্য। আমরা একটা বড় পরিকল্পনা করে এখানে আনসারের সদর দপ্তর নিয়ে আসব। এত বড় আনসার-ভিডিপির মতো একটা ফোর্সের খিলগাঁওয়ে জায়গা সংকুলান হয় না।"

​বাহিনীর পরিধি ও সক্ষমতা ব্যাখ্যা করে তিনি বলেন, "বাংলাদেশে ব্যাটালিয়ন আনসার আছে ২০ হাজারের মতো। অঙ্গীভূত আনসারের সংখ্যা হচ্ছে ৬০ হাজার। ৮০ হাজার এর এই ফোর্স। এর বাইরে আছে ভিডিপি। ৩৫ হাজার দলনেতা ভিডিপির। তাদের অধীনে আবার ৬০ লাখ প্রশিক্ষিত জনশক্তি আছে ভিডিপির। এটা বলতে গেলে সংখ্যার দিক থেকে রেগুলার এবং ইরেগুলার সব মিলিয়ে সবচাইতে বড় ফোর্স।"

​সদস্যদের আবাসন সংকটের চিত্র তুলে ধরে তিনি আরও যোগ করেন, "এই ফোর্সের আনসার ব্যাটালিয়নের যারা অঙ্গীভূত তারা বাদে রেগুলার ব্যাটালিয়নের সদস্যরা সরকারি বিভিন্ন স্থাপনার এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অধিদপ্তরের চাহিদা মাফিক কাজ করে। কিন্তু তাদের আবাসন সংকট রয়ে গেছে এখনও। যারা সেন্ট্রালি এখানে ডিউটি করে তারা তাদের রাত্রি যাপনের জায়গাও ঠিকমতো খুঁজে পায় না। সেজন্য আমরা এখানে সেন্ট্রালি একটা ডরমেটরির ব্যবস্থাও করব। আর তাদের আবাসনের জন্য ব্যারাক নির্মাণসহ তাদের জন্য সুযোগ-সুবিধা সৃষ্টি করব।"

​আজকের দিনটিকে আনসার ব্যাটালিয়নের জন্য ঐতিহাসিক উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, "আমরা সরকারের দায়িত্ব নেওয়ার পরে এই বিষয়গুলোতে মনোযোগ দিয়েছি। যেন সারাদেশে আইনশৃঙ্খলা সুষ্ঠুভাবে রক্ষা করা যায়, উন্নতি করা যায় এবং আনসার ব্যাটালিয়নের ভূমিকা আরও সম্প্রসারিত করা যায়। আনসার ব্যাটালিয়নের ঐতিহাসিক কিছু অর্জন আছে এবং আনসার ব্যাটালিয়নের সম্পর্কে আমরা গর্ব করার মতো অনেক জায়গা আছে।"

​আনসার বাহিনীর ভবিষ্যৎ উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, "আমরা আশা করি এই ব্যাটালিয়ন আরও সামনের দিকে এগিয়ে যাবে। রাষ্ট্রের শান্তি, শৃঙ্খলা রক্ষা করার জন্য ভিডিপিসহ অন্যান্য যারা অঙ্গীভূত আনসারে কাজ করে, সবাই তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবে। তাদের আর্থিক সহযোগিতার জন্য আমরা সরকারের পক্ষ থেকে সবসময় চেষ্টা করছি। এখনও তাদের বিভিন্ন দাবি-দাওয়া আছে, এগুলো আমরা পর্যায়ক্রমে পূরণ করব।"

​যৌথ অভিযানের পরিকল্পনার কথা জানিয়ে অন্য এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেটা ল এনফোর্সার্স, বিভিন্ন এজেন্সিস আছে, তাদের সমন্বিতভাবে একটা অপারেশন পরিচালনা করার পরিকল্পনা রয়েছে। সেই জায়গায় আনসার ব্যাটালিয়নও থাকবে, পুলিশ, বিজিবি, এসআরবিসহ অন্যান্য ফোর্স থাকবে। সবাই সমন্বিতভাবে কাজ করবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এবং সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকের মতো হীন অপরাধ দমনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা সমন্বিত উদ্যোগ সবসময় থাকে, এখনও সেটা চলছে, সামনে আমরা আরও জোরদার করব।"

​দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি পদক্ষেপের বিষয়ে তিনি সতর্ক করে দেন, "আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কারো কারো দায়িত্ব অবহেলা আমরা লক্ষ্য করেছি। সেজন্য আমরা যেগুলো আমাদের সামনে আসছে, নজরে আসছে, তদন্তে আসছে, সেগুলো আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। আইনি ব্যবস্থা নিচ্ছি, ডিপার্টমেন্টাল প্রসিডিং করছি। ক্ষেত্রবিশেষে আমরা শুধু তাদের প্রত্যাহার করেই ক্ষান্ত হচ্ছি না, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিচ্ছি এবং ক্রিমিনাল অফেন্স যদি হয়ে থাকে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সে অভিযোগ আনা হচ্ছে। এই মেসেজ আমরা সব জায়গায় দিয়েছি।"

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ডিসেম্বরে কোনো অপশক্তি বিশৃঙ্খলা তৈরি করতে পারবে না

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত