সংবাদ

আল কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন, আমলে নিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৩:২০ পিএম

আল কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন, আমলে নিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রকাশিত প্রতিবেদন আমলে নিচ্ছে না সরকার।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই কথা জানান। সম্প্রতি নিরাপত্তা পরিষদের ওই প্রতিবেদনে দাবি করা হয়, আল কায়েদা বাংলাদেশে স্থায়ী ঘাঁটি ও গোপন সেল গড়ে তোলার চেষ্টা করছে।
​প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, "আমি শুনেছি, সেটা পড়িনি। সেখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে। আমি না দেখে বলতে পারবো না।"
প্রতিবেদনটি পর্যালোচনা না করে কোনো পদক্ষেপ না নেওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, "আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকার অন্তরে, সেখানে বলা হয়েছে যে, তারা একটা 'এজাম্পশন' করেছে। অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমাননির্ভর রিপোর্টের ওপর আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি না।"
​একই সঙ্গে ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রীকে অন্য কোনো দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে; এমন একটি গুঞ্জন নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি।
দপ্তর পরিবর্তনের এই সম্ভাবনার জবাব দিতে গিয়ে সালাহউদ্দিন আহমদ সংক্ষেপে বলেন, "আমিও গুঞ্জন শুনতেছি।"

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

আল কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন, আমলে নিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রকাশিত প্রতিবেদন আমলে নিচ্ছে না সরকার।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই কথা জানান। সম্প্রতি নিরাপত্তা পরিষদের ওই প্রতিবেদনে দাবি করা হয়, আল কায়েদা বাংলাদেশে স্থায়ী ঘাঁটি ও গোপন সেল গড়ে তোলার চেষ্টা করছে।
​প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, "আমি শুনেছি, সেটা পড়িনি। সেখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে। আমি না দেখে বলতে পারবো না।"
প্রতিবেদনটি পর্যালোচনা না করে কোনো পদক্ষেপ না নেওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, "আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকার অন্তরে, সেখানে বলা হয়েছে যে, তারা একটা 'এজাম্পশন' করেছে। অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমাননির্ভর রিপোর্টের ওপর আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি না।"
​একই সঙ্গে ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রীকে অন্য কোনো দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে; এমন একটি গুঞ্জন নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি।
দপ্তর পরিবর্তনের এই সম্ভাবনার জবাব দিতে গিয়ে সালাহউদ্দিন আহমদ সংক্ষেপে বলেন, "আমিও গুঞ্জন শুনতেছি।"

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত